" ১৯শে মার্চ, বুধবার ১২.৩০এ.এম.....
আমি তোমাকে অনেক ভালবাসি, অনেক। তুমি আমায় ছেড়ে যেয়োনা। জানো এখন অনেক বৃষ্টি হবে। আমি ভিজবো। তুমি ভিজবে আমার সাথে। এই জানো আমি না এখন লাইট পোস্টের আলোতে বৃষ্টি দেখবো। এটা আমার ভীষন ভাল লাগে। কিন্তু আমার জীবন থেকে না অনেক ভালোলাগা গুলোই হারিয়ে গেছে। এই আসো না ভিজি। আসো না...... চোখ বন্ধ কর........ কি কর......
যা....... মনটা এম্নিতেই খারাপ আরো খারাপ হয়ে গেলো। জানো লাইটপোস্টের আলোটা নিভে গেছে। এই একটা কথা খুব চিতকার করে বলতে ইচ্ছে করতেছে। কি জানো?
'আমি তোমাকে ভালোবাসি।' "
দেখছিননি ভাই, কেমন আবাল মার্কা আবেগ। আজ আর লিখতে মন চাইতাছেনা। পরে ইচ্ছা হইলে আবার লেখমু নি। আপনারা কেউ কিন্তু আবার আমারে ভুল বুইঝেননা। বিখ্যাত লোকজন মইরা গেলে দেখেননা তাগোর ব্যাক্তিগত জ্বিনিস লইয়া কি পরিমান হেচরা হেচরি সৃষ্টি হয়। মনে করেন যদি আমি কুনুদিন বিখ্যাত হইয়া যাই তাইলে তু আমার এইগুলান নিয়াও টানাটানি পইড়া যায়বো। তাই আগে থেইক্কায় পাব্লিশ কইরা ফালাইলাম আরকি
উতসর্গঃ হলিক্রস পড়ুয়া মাইয়াডারে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




