সাইবার অপরাধ তদন্ত: পুলিশে প্রশিক্ষিত জনবল সংকট তীব্র
২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা: দেশে দিন দিন সাইবার অপরাধের প্রবণতা বাড়ছে। গত ২ বছর ধরে সরকার সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করছে। কিন্তু এখনো এ ধরণের অপরাধ তদন্তে পুলিশে প্রশিক্ষিত জনবল সংকট তীব্র। তবে প্রায় ৫০০ জনবল নিয়ে নতুন একটি ইউনিট গঠনের জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে। এটি এখন পুলিশ সদর দফতরে রয়েছে।
বর্তমানে সাইবার অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাগুলো তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেখানকার কর্মকর্তারা বলছেন, তদন্তকাজে তারা বিশ্বের বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করছেন। সিআইডিতে ডিজিটাল ফরেনসিক, ইনভেস্টিগেশন (তদন্ত) ও ইন্টিলিজেন্স (গোয়েন্দা) টিমে কাজ করছেন সব মিলিয়ে প্রায় ৩০ জন কর্মকর্তা। এর মধ্যে সরাসরি তদন্তকাজে যুক্ত প্রায় ১৫ জন। অন্যরা প্রশাসনিক বিভিন্ন কাজে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইবার অপরাধের মামলাগুলো আদালতে যাওয়ার পর সংশ্লিষ্ট বিচারক মামলার নথিপত্রে বিশেষজ্ঞের মতামত আছে কি না তা দেখেন। যদি না থাকে তাহলে সেটি সংযোজন করতে মামলার তদন্ত কর্মকর্তাকে সংশ্লিষ্ট বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞদের মতামত নেয়ার জন্য বলা হয়। আদালতে মতামত দাখিলের পর তার আলোকেই মামলার পরবর্তী কার্যক্রম চলে।
বিস্তারিত পড়ুন...
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন