somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমনই হয় নিরব অন্তরের ভালবাসা

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক আজ প্রায় ৫ বছর।
ছেলেটি মেয়েটিকে একদিন একটি বারবি ডল উপহার দিয়েছিল।
ছোট্ট একটা কোম্পানিতে সামান্য কিছু বেতনে চাকরি করতো বিধায়
ইচ্ছা থাকলেও বড় কিছু কিনে দেবার সামর্থ্য ছিল না তার। ছেলেটি ভাবতো সে যদি মেয়েটিকে বিয়ে করে তবে সারা জীবনেও
তাকে ঐশ্বর্যের সুখ দিতে পারবেনা।
হঠাৎ কোনও এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় মেয়েটি সেই ছেলেটির বাসার
সামনে এসে হাজির।
মেয়েটি বললো, আগামি কাল সন্ধ্যায়
সে তার বাবা মার সাথে প্যারিসে চলে যাচ্ছে এবং সে কোনও দিনও ফিরবে না।
সুতরাং তাদের সম্পর্ক আজ এখানেই শেষ।
ছেলেটি কি বলবে বুঝতে পারছিলো না, তবে চোখের পানি সামলে নিয়ে শুধু আস্তে করে বললো “ ঠিক আছে ”।
পরদিন সন্ধ্যা...
আজও গত দিনের মতো বৃষ্টি হচ্ছে ।
ছেলেটি এক কাপ চা হাতে বারান্দায় দাড়িয়ে ছিল । হঠাৎ খেয়াল করে দেখলো দূর আকাশে একটি প্লেন ভেসে চলেছে । গন্তব্য জানা না থাকলেও ছেলেটি বিড় বিড় করে আপন মনে তার ভালবাসার
মানুষটিকে দূরথেকেই গুড বাই জানালো।
রাত ১ টা...
ছেলেটি ঘুমোতে পারছে না । কয়েক ডোজ ঘুমের ওষুধ খেয়ে চোখ মুখ
জ্বালা করছে তবুও ঘুম নেই । যেই মানুষটিকে ভেবে ভেবে সে প্রতি রাত পার করেছে,যাকে নিয়ে ভাবতে ভাবতে তার প্রতিটি সকাল হয়েছে সেই মানুষটি তাকে ছেড়ে চলে গেছে স্পষ্টই বুঝতে পারছিলো সে, নিজের কাছে কিছু সত্য ভালবাসা ছাড়া আর এমন কিছুই ছিল না যার মাধ্যমে সে তার ভালবাসাকে আঁকড়ে রাখবে । ঐশ্বর্যের ভেতরে থেকে যে মানুষ হয়েছে সে কেন মনের আবেগে অন্ধকারে পা দেবে, কথা গুলো ভাবতে ভাবতেই ছেলেটি মন শক্ত করল । যে ঐশ্বর্যের টানে মেয়েটি আজ তাকে ছেড়ে চলে গেলো একদিন সমপরিমান ঐশ্বর্য নিয়েই সে মেয়েটির সামনে হাজির হবে।
কঠোর পরিশ্রম আর নিয়তির নির্মম পরিহাসে ছেলেটি আজ অঢেল সম্পত্তির মালিক । নিজস্ব কোম্পানি,আর লাখ টাকা মূল্যের গাড়ি নিয়ে সে আজ সম্পূর্ণ প্রস্তুত সেই মেয়েটির সামনে হাজির হতে ।
আজও সন্ধ্যা হয়েছে, আকাশ মেঘ করে অঝোরে বৃষ্টি নামছে,ঠিক
যেন সেই দিনের বৃষ্টি যেদিন তার ভালবাসা তাকে ছেড়ে চলে
গিয়েছিলো-আনমনে এ সব কথা ভাবতে ভাবতে গাড়ি
চালাচ্ছিলো ছেলেটি । এয়ারপোর্ট রোড, রাত ৮টায় ফ্লাইট, গন্তব্য প্যারিস - সেই মেয়েটির খোঁজে । গাড়ি চালাতে চালাতে হঠাৎ সামনের রাস্তায় দুইজন মধ্য বয়সী নারী পুরুষের দিকে চোখ গেলো তার । চিনতে অসুবিধা হয়নি, তারা সেই মেয়েটির বাবা মা। ইচ্ছে হচ্ছিলো কাছে যেয়ে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করতে । কিন্তু মনের আকুলতা সামলে নিয়ে সে গাড়ির গতি কমিয়ে মেয়েটির বাবা মার পিছু পিছু যেতে লাগলো । কিছুক্ষণ পর সে খেয়াল করল মেয়েটির বাবা মা একটি কবরস্থানের ভেতর ঢুকছে ।দম বন্ধ হয়ে আসছে ছেলেটির । গাড়ি থামিয়ে দ্রুতসে নিজেও কবরস্থানে গেলো, যেয়ে দেখতে পেল সেই মেয়েটিরছবি সম্বলিত
একটি কবরে তার বাবা মা ফুল দিচ্ছে । কবরের এক
পাশে রয়েছে একটি বাক্স । ছেলেটিকে দেখে মেয়েটির বাবা মা এগিয়ে এলো । কেমন করে এসব হল জানতে চাইলে তারা বলেন, “ ওকে আমরা উন্নত চিকিৎসার জন্য প্যারিসে নিয়ে যেতে চেয়েছিলাম । কিন্ত ও যেতে চাইনি, ও তোমার কথা বলেছিল ।বলেছিল তার ভালবাসাকে রেখে সে কিছুতেই যেতে পারবে না ।ওর আসলে ক্যান্সার হয়েছিলো । ডাক্তার ওর মৃত্যুর দিন ঠিক করে দিয়েছিল কিন্তু এ সব তোমাকেও বুঝতেও দেই নি । ও কোনও দিনও তোমার হতেপারবে না, এ কথা জেনেই ও নিজেকে তোমার থেকে আলাদা করে নিয়েছিলো । ও মৃত্যুর আগে বলে গিয়েছিলো ওর ভালবাসা অবশ্যই তোমাকে ওর কাছে ফিরিয়ে আনবে ”।
এর পর তারা কবরের পাশের সেই বাক্সটার দিকে দেখিয়ে বলল, সম্ভবত তোমার জন্য ওটাতে কিছু আছে । ছেলেটি বাক্স খুলে দেখে এর ভেতর সেই বারবি ডল আর একটি চিঠি । চিঠিতে লেখা রয়েছে “ আমাকে ক্ষমা করো, তোমাকে কষ্ট দেওয়ার কোনও ইচ্ছাই আমার ছিল না । স্বপ্ন ছিল তোমার সাথে আমার ভবিষ্যৎ গড়ব, কিন্তু ডাক্তার আমার চলে যাবার টিকিট দিয়ে দিয়েছিল, তাই আমাকে একলা চলে আসতে হল ”।
চিঠির একদম শেষ
প্রান্তে লেখা ছিল-“ খবরদার কাঁদবে না ”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×