
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা ২২ জুন, ২০১৫
রাজর্ষি গঙ্গোপাধ্যায় লিখেছেন, বাংলাওয়াশের গর্জনের সামনে বিপন্ন ব্র্যান্ড ধোনি
পত্রিকাটিতে অশোক মলহোত্র লিখেছেনঃ
"বাংলাদেশে যাওয়ার আগে থেকেই ভারতীয় ক্রিকেট দলে নানা টালবাহানার কথা পড়ছিলাম মিডিয়ায়। কয়েকজন তারকা ক্রিকেটার নাকি এই সফরে যেতেই চায়নি। তারা বোধহয় মনে করেছিল, এ তো বাংলাদেশ সফর। প্রথম সারির দল না গেলেই বা ক্ষতি কী? বাংলাদেশে ভারতের যে দলই যাক না কেন, সিরিজ জিতেই ফিরবে।
তার উপর চলল কোচ নিয়ে নাটক। চিফ কোচ বলে কাউকে নেওয়া হল না। উল্টে বলা হল, এই সফরের কোচের নাকি দরকারই নেই। বাংলাদেশে রওনা হওয়ার আগের দিনই রবি শাস্ত্রীকে তা সদর্পে ঘোষণাও করতে শুনলাম।
বাংলাদেশের প্রতি এই অবহেলার প্রবণতা সিরিজ শুরুর আগে থেকেই ভারতীয় ক্রিকেট দলে দেখা যাচ্ছিল। বিপক্ষকে নেহাত অবহেলা করে একটা সিরিজ খুইয়ে দেশে ফেরার চেয়ে বড় অপরাধ আর কী হতে পারে? কী করে বাংলাদেশের ১৯ বছরের এক আনকোরা পেসারের কাছে একের পর এক আত্মসমর্পণ করে এল আমাদের বড় বড় তারকা ব্যাটসম্যানরা, তা ভেবে অবাক হয়ে যাচ্ছি।" [সূত্রঃ আনন্দবাজার পত্রিকা ২২ জুন, ২০১৫] লিঙ্কঃ আগে থেকেই আত্মতুষ্টি ঢুকে পড়েছিল দলে
এবার আমাদের পারফরমেন্স কে একটি অপটিমাল লেভেল এ রেখে সমনে এগিয়ে যাওয়া উচিৎ, এবং বিসিবি'র পক্ষ থেক টিম কে সর্বোচ্চ সম্ভাব্য সুযোগ সুবিধা দেয়া উচিৎ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


