somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিমি সেভিলের বর্ণাঢ্য যৌবন! : ১৯৫৫ সালে প্রথম ধর্ষণ, শেষ বলাৎকার ২০০৯-এ

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রিটিশ পুলিশ আজ (শুক্রবার) বলেছে, বিবিসির প্রয়াত উপস্থাপক জিমি সেভিল ছিলেন একজন শিকারি যৌন অপরাধী। তার শিকার ধরার ক্ষেত্রে তার কোনো বাছবিচার ছিল না এবং আট বছরের শিশুকন্যার ওপরও তিনি নির্দ্বিধায় বলাত্‌কার চালিয়েছেন। নিজের যৌনলালসা চরিতার্থ করার জন্য তিনি হাসপাতালে ঘুরে বেড়াতেন এমনকি অনাথ আশ্রমও ছিল তার শিকারি ধরার অন্যতম জায়গা।

ব্রিটিশ পুলিশ আরো জানিয়েছে, তার যৌনলিপ্সার কথা গোপন রাখার জন্য তিনি সেলিব্রেটির পরিচয়কে ব্যবহার করতেন। এজন্য জীবদ্দশায় তার শাস্তি পাওয়া উচিত ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালসহ ১৩টি হাসপাতাল এবং লিডসের উইটফিল্ডস অনাথ আশ্রমে শিকারের খোঁজে হানা দিয়েছেন লম্পট জিমি সেভিল। ব্রিটেনের ২৮টি থানায় প্রয়াত ওই নরপশুর বিরুদ্ধে ২১৪টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৪টি রয়েছে ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা।

ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেভিলের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন অপরাধ প্রতিহত করতে হবে। আর গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় 'গভীরভাবে মর্মাহত' হয়েছে। যদিও সমালোচকরা বলছেন, ওই হাসপাতালের কর্তৃপক্ষের যোগসাজশ ছাড়া সেভিলের পক্ষে সেখান থেকে নারী বা শিশুদের বাগিয়ে নেয়া সম্ভব ছিল না।

লিডস জেনারেল ইনফারমারি হাসাপাতালের সাবেক এক পোর্টার গত ৩১ অক্টোবর জানিয়েছিলেন, জিমি সেভিল নিজের বিকৃত লালসা চরিতার্থ করার জন্য লিডসের ওই হাসপাতালকে ব্যবহার করতেন এবং নিয়মিত সেখানে কিশোরী মেয়েদের নিয়ে উপস্থিত হতেন।

আজ প্রকাশিত ৩০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সেভিলের সর্বকণিষ্ঠ শিকার ছিল আট বছরের এক বালক এবং সবচেয়ে বয়স্ক শিকার ছিলেন ৪৭ বছরের এক নারী। ১৯৫৫ সালে তিনি প্রথম যৌন অপরাধ করেন এবং তার সর্বশেষ শিকার বলেছেন, ২০০৯ সালে তিনি সেভিলের হাতে আক্রান্ত হয়েছিলেন। ২০১১ সালের অক্টোবরে ৮৪ বছর বয়সে সেভিলের মৃত্যু হয়। অর্থাত্‌ তিনি ৮২ বছর বয়সে সর্বশেষ বলাত্‌কারটি চালিয়েছিলেন।

লম্পট জিমি সেভিল যাদের ওপর তার লালসা চরিতার্থ করেছেন তাদের শতকরা ৭৩ ভাগের বয়স ১৮ বছরের নিচে। এদের বেশিরভাগের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে।#



এটি শিশুদের প্রতি সেভিলের নিস্পাপ ভালোভাসা নয়, প্রবল যৌনলিপ্সার বহিঃপ্রকাশ



কোন্‌ বাবা-মায়ের সন্তানের সর্বনাশ করতে হাসপাতাল কক্ষে ঢুকছেন তিনি?



সব নারীর উপরই যে তাকে বলপ্রয়োগ করতে হয়েছে- এমনটি নয়



যে দেহকে তৃপ্তি দেয়ার জন্য এতকিছু সেই দেহটি আজ কোথায়? যারা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করেন না, তারা বলবেন কি, সেভিলের এত অপকর্মের বিচার আজ কোথায় হবে? কে করবে তার বিচার? আট বছরের শিশুর ওপর যেদিন তিনি তার দণ্ডটি চালিয়েছিলেন, সেদিন ওই শিশু যে আর্তচিৎকার দিয়েছিল তার কি কোনো বিচার হবে না?

যদি হয়, তাহলে কোথায় হবে?

সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×