somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পশুর চেয়ে অধম নরাধম! লাশবাহী গাড়িতেই পুলিশকে গণধর্ষণ

২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে মাওবাদী গেরিলাদের হামলায় নিহত আত্মীয়ের লাশ নিয়ে ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক মহিলা পুলিশ। গত বৃহস্পতিবার মাওবাদীদের হামলায় নিহত হন পুলিশে কর্মরত ওই নারীর দেবর। তিনি আত্মীয়ের সঙ্গে নিহত দেবরের লাশ নিয়ে ফেরার পথে এ হামলার শিকার হন।



মুম্বাইয়ে এক মহিলা ফটো সাংবাদিককে গণধর্ষণের ঘটনায় যখন ভারত জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে তখনই এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশিত হলো।



ভারতের বেসরকারি নিউজ চ্যানেল এনডিটিভি জানিয়েছে, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে গারওয়াতে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে।



ভারতের ৭৫ নম্বর ন্যাশনাল হাইওয়েতে লাশবাহী গাড়িটি থামাতে বাধ্য করে তিন ব্যক্তি। তারা কোনো ডাকাত চক্রের সদস্য বলে মনে করা হচ্ছে। হামলাকারীরা লাশবাহী গাড়িতেই ধর্ষণ করে হতভাগী মহিলা পুলিশকে।



এ ছাড়া,তারা ওই পুলিশের দুই আত্মীয়ের মালামাল লুটপাট করেছে। এ সময় ওই সড়ক দিয়ে অন্য যে সব গাড়ি চলাচল করেছে সেগুলিকেও থামিয়ে ডাকাতি করে হামলাকারীরা।



ঝাড়খণ্ডের লাতেহার জেলা সদর দফতরের ৫ থেকে ৭ কিলোমিটারের মধ্যে এ ঘটনা ঘটেছে । কয়েক বছর আগে মাওবাদী গেরিলাদের হামলায় স্বামী নিহত হওয়ার পর এ মহিলাকে পুলিশ বাহিনীতে চাকরি দিয়েছিল ঝাড়খণ্ডের রাজ্য সরকার।



এদিকে, ৩৬ ঘণ্টার বেশি সময় চলে গেলেও পুলিশ এখনো দোষী ব্যক্তিদের গ্রেফতার করতে পারেনি। অবশ্য পুলিশ সূত্র থেকে সন্দেহভাজন কয়েক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার কথা জানানো হয়েছে।



বলিউডসহ ভারতের বিভিন্ন রাজ্যে নির্মিত সিনেমায় অবাধ যৌনাচার ও সহিংসতার যেসব দৃশ্য দেখানো হয় তার কারণে দেশটিতে সাম্প্রতিক সময়ে গণধর্ষণের ঘটনা বেড়ে গিয়ে থাকতে পারে বলে মনোবিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন, সিনেমা ও টিভি সিরিয়ালগুলোতে যৌনতার লাগাম টেনে ধরতে না পারলে শুধু আইন প্রয়োগ করে ধর্ষণ থামানো কঠিন হবে।#


সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×