যশোরের অভয়নগরে হিন্দুদের ওপর নির্যাতন চালিয়েছে হুইপ ওয়াহাবের ৫০০ কর্মী
০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দৈনিক প্রথম আলোর ছবিঘরে যশোরের অভয়নগরে হিন্দুদের ঘরবাড়ির ধ্বংসস্তুপের ছবি প্রকাশ করে ক্যাপশানে লিখেছে- এসব হামলা চালিয়েছে জামায়াত শিবিরের কর্মীরা।
কিন্তু মানবজমিন এক বিশাল অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, মালোপাড়ার হিন্দুরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক হুইপ আব্দুল ওয়াহাবকে ভোট না দেয়ার কারণে ওয়াহাবেরই ৪০০/৫০০ কর্মী হিন্দু পাড়ায় লুটতরাজ চালিয়েছে।
খবরে বলা হয়েছে, ওয়াহাব নির্বাচনের আগেই হুমকি দিয়ে এসেছিলেন, তাকে বাদ দিয়ে যদি নিজেদের জ্ঞাতি ভাই হওয়ার কারণে হিন্দুরা রণজিৎকে ভোট দেয় তাহলে পরিণতি ভালো হবে না।
৫ই জানুয়ারির নির্বাচন শেষ হতে না হতেই সে মূল্য দিতে হয়েছে এ পাড়ার মানুষদের। নির্বাচনে পরাজয়ের গ্লানি মুছতে না পেরে তার বদলা নিয়েছে ওহাবের কর্মী-সমর্থকরা। হামলাকারীরা সকলেই স্থানীয় এবং তাদের সবাই চেনে। হামলার শিকার অনেকে হামলার পর পরই তাদের নাম-পরিচয়ও বলেছে। এই পাড়ার বাসিন্দা সুকদেব কুমার বলেন, হামলাকারীদের বেশির ভাগই ওহাবের কর্মী-সমর্থক।
খবরটি বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১

আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে...
...বাকিটুকু পড়ুনকিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯

ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে...
...বাকিটুকু পড়ুন
"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ...
...বাকিটুকু পড়ুন
আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে...
...বাকিটুকু পড়ুন