
থ্রি প্লাস থ্রি ইক্যুয়েল টু সিক্স
আমি জানি, কারণ, আমি খাই হরলিক্স
আমি জানি না, কারণ, হরলিক্স আমি খাই না
খাওন দূরে থাক, এইগুলা আমি নজরে-ও পাই না
মাঝে মইধ্যে আমি খাই ইসবগুলের ভুষি
দ্যাখো কেমন শক্তি আমার
কেমন মারি ঘুষি!
স্টপ! আব্বু আম্মু বলেছে তুমি পঁচা,
তুমি মারামারি কর;
শোনো, ভেরি গুড হও
মন দিয়ে পড়ো!
পড়ার কথায় ভুষি খানেওয়ালা
চুলকায় মাথা!
মহা মুশকিল, সবাই তারে সুযোগ পাইলেই শোনায়
জ্ঞানের কথা
সে খায় পান্তা ভাতের জল
শুনছে এতে হয় তিন মর্দের বল
তার কাছে বল-ই সব, শক্তি দরকার- হিসাব সোজা
কারণ, বড়ো হইলে সে টানবে দুনিয়ার বোঝা
ঠেলবে ঠেলাগাড়ি
তাগো তো ট্যাকা-পয়সা নাই
নাই দালান বাড়ি!
সুতরাং ভুষি খানেওয়ালা
অন্যদিকে যায়
যেইখানে তার দিকে কেউ
ফিরা না তাকায়!
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



