কথা দিলাম কথা দিলাম কথা দিলাম
১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা দিলাম চোখ ছোঁবো না রেলপথের ধাতব পাতে কান পেতে শুনবো না দূরের গাড়ির ঘুমপাড়ানি গান তোমার নাসিকার শেষপ্রান্তে জমে ওঠা বিন্দুশিশির দেখে শীতের বিভ্রমে জড়াবো না কখনও কথা দিলাম
কথা দিলাম জ্যোৎস্নাস্নাত তেপান্তরের গন্ধ নেবো না নিরাপদ ঘাসের আঁচলে শেফালির ঝরে পড়ার সংগোপন শব্দে বিচলিত হবো না নক্ষত্রের নীলাভ নম্রতায় কবিতার অক্ষরের সাথে গাঁথবো না মালা সন্তর্পণে কথা দিলাম
কথা দিলাম পুনর্ভবার জলে মন দেবো না বাতাসের বর্ণহীন কুহকে ভাসাবো না লাজুক ময়ূরপঙ্খি পাতার বাঁশি বাজিয়ে পুরোনো নাগরদোলার ওঠা নামার গীতল ছন্দ লুকাবো না বুকপকেটের গোপন ভাঁজে কথা দিলাম
কথা দিলাম চিঠি আর লিখবো না আবেগে ডাকহরকরার আগমনের অপেক্ষায় আঁকবো না জানালার কাঁচে বিবর্ণতার প্রতিভাস সোনা রোদ মাখা সম্ভাবনার সোহাগী বৃষ্টিতে আমি আর ভিজবো না কোনদিন কথা দিলাম
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন