
যদি আমার থাকতো ডানা
শুনতো কে রে নিষেধ মানা
যখন তখন উইড়া যাইতাম বন্ধুর উঠানে
মান ভাঙাইতাম পরানবন্ধুর নানানো গানে
দিতাম পাড়ি সকল ছাড়ি
যোজন যোজন পথ
বাইন্ধা দিতাম সোনার আলোয়
বন্ধুর ভবিষ্যত
সুখ ছড়াইতাম কাজল চোখের সজল আসমানে
মান ভাঙাইতাম পরানবন্ধুর নানানো গানে
অন্তর খুইলা দিতাম তুইলা
দ্বন্দ্ব-দ্বিধাহীন
বন্ধুর হাসি দেখতে জীবন
করিতাম বিলীন
ঠোঁট ছোঁয়াইতাম আলতামাখা রাঙা চরণে
মান ভাঙাইতাম পরানবন্ধুর নানানো গানে
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



