মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যায়
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যায়। অনড় অন্ধকারে আমাদের দম বন্ধ হয়ে আসে। মোমবাতির খোঁজ পড়ে। অপাংক্তেয় দেয়াশলাই। নেই। হারানো কিছুই হাতে ওঠেনা আর।
জানালার স্থির স্বভাব। ওপারে আকাশ। আকাশের ওপারেও আরো কত আকাশের সারি। সারি সারি ছায়াপথ। এবং নক্ষত্র। কেউ কেউ মৃত। কেউ অপসৃত। আমাদের চোখে স্মৃতি সরোবর। অগুণিত অতীত প্রহর।
মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যায়। ফেরে না দীর্ঘযুগ। অন্ধকার যেন নিশ্চুপ শুয়ে থাকা রাতের পুনর্ভবা। দুএকবার আমরা নিঃশ্বাস নিতে ভুলে যাই। দেহের ভেতর টের পাই মৃতদেহের অস্তিত্ব।
আমাদের দুঃখবোধ প্রবল হয়। যারা কোনোদিন আমাদের আপন হয়নি, তাদের হারিয়ে ফেলার কী এক অদ্ভুত আশঙ্কা। দুর্বোধ্য, দুরারোগ্য বেদনা। আমরা ভিজে যাই। অদৃশ্য অশ্রুপাতে। অজান্তে। নীরবে। শীতের শিশিরে।
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুন