somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতিস্মর

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধরুন কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে দেখে খুব অবাক লগলো। মনে হলো এ আমি কোন আমি? নিজের সাথে বর্তমানকে মেলাতে পারছেন না। মনে হচ্ছে আপনিতো ২০০ বা ৫০০ বছর আগের কেউ। খুব অবাক আর খাপছাড়া লাগবে তাই না? অবাক লাগলেও আপনিই কিন্তু জাতিস্মর। জাতিস্মর, যার পূর্ব জন্মের কথা মনে থাকে। এই একবিংশ শতাব্দীতে এসে এই টার্মটা অনেকের কাছেই হাস্যকর মনে হতেই পারে। কিন্তু একটু খোঁজ খবর নিলেই দেখা যাবে এটি মোটেও ফেলনা কোনো বিষয় নয়। রীতিমত ভালো কিছু প্রমাণ আছে এই পুনর্জন্ম নিয়ে। হিন্দুধর্ম, জৈণধর্ম,শিখ ধর্ম, ল্যাটিন আমেরিকা, আফ্রিকাসহ অনেক জায়গায় পাবেন এই জন্মান্তরের কথা। জন্মান্তরের মূল কথাই হলো আত্মার এক দেহ থেকে অন্য দেহে গমন। ব্যাপারটার সাথে অনেকের মতামতই মিলবে না। অনেকের কাছেই বুলশিট মনে হবে কথাটা।
ট্রুটজ হার্ডো নামে একজন জার্মান থেরাপিস্ট একটি বই লিখেছেন নাম ‘চিলড্রেন হু হ্যাভ লিভড বিফোরঃ রিনকারনেশন টুডে’। বইটিতে ড্রুজ আদিবাসী দলের একটি ছেলের কথা বলা আছে যে নাকি পুর্বজন্মের কথা বলতে পারতো। শিশুটি একটি আঘাতের চিহ্ন নিয়ে জন্মেছিলো। সে পুর্বজন্মে তাকে কে খুন করেছিলো তাকেও ধরিয়ে দিয়েছিলো। জিম টাকার পুর্বজন্ম নিয়ে গবেষণা করার সময় একটি কেস পেয়েছিলেন। শিশুটির নাম রায়ান। সেও গত জন্মের কথা বলতে পারতো। গতজন্মে সে নাকি এক ফিল্মে অভিনয় করেছে এবং সে তার জীবন বৃতান্ত বলেছিলো যা হুবহু মিলে গিয়েছিলো। আগের জন্মে তার নাম ছিলো মার্টিন যে ৩০ শতকে এক ফিল্মে অভিনয় করেছিলো। ভারতে শান্তিদেবীকেও তো মহাত্মা গান্ধীজির তৈরী করা সায়েন্টিফিক কমিশন তো জাতিস্মর হিসেবে ঘোষণা করেছে। এছাড়াও University of Virginia বিশ্ববিদ্যালয় এর মনোবিজ্ঞানী Ian Stevenson প্রায় ৪০ বছর এরকম ২৫০০ কেস নিয়ে কাজ করেছেন। তাঁর দুটি বইও আছে ‘ twenty cases suggestive of reincarnation’ এবং ‘ where reincarnation and biology intersects’ নামে। বইদুটিতে জন্মান্তর নিয়ে বেশ শক্ত প্রমাণই আছে। এছাড়াও Antonia Mills, Satwant Pasricha, Godwin Samararatne, Erlendur Haraldsson সহ অনেকেই জন্মান্তর নয়ে কাজ করছেন বা করেছেন।
Carl Jung বলেছেন পৃথিবীর সবার সাথেই আমরা সবাই কানেক্টেড আমাদের ডিএনএ এর মাধ্যমে। যাকে বলা হয় কালেকটিভ আনকন্সাসনেস। এর মানে হলো আপনার ক্ষেত্রে যে মেমোরি গুলো ফিরে এসেছে সেগুলো এমন এক জনের যার সাথে আপনি জেনেটিক্যালি কানেক্টেড। এর প্রবল সম্ভাবনা থাকে নিজের পূর্বপুরুষ এর সাথে হবার। এছাড়াও আরো কয়েক ভাবে পূর্বজন্মের স্মৃতি ফিরে আস্তে পারে। যেমন ৩.৫ হার্টজ ব্রেইন ওয়েভ। এই ৩.৫ হার্টজ ব্রেইনওয়েভ নানাভাবে ব্রেইন এর হিপোক্যাম্পাল জাইরাসকে জাগ্রত করতে পারে। যার ফলে হঠাত আমাদের পুরনো স্মৃতি ফিরে আসতে পারে। এছাড়াও পিনিয়াল গ্ল্যান্ড এর ক্ষরণেও পুরণো স্মৃতি এমনকি পূর্বজন্মের কথাও মনে পড়ে যেতে পারে। অর্থাত হঠাত আমরা পূর্বের জন্মের স্মৃতি ফিরে পেতেও পারি। এই পূর্বজন্মের কথা মনে করতে পারার কথাটা সাধারণত ২ থেকে ৬ বছরের মধ্যেই বেশি দেখা যায়। যতগুলো কেস দেখা গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ২ থেকে ৬ বছরের মধ্যেই তাদের পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়েছিলেন। এছাড়া হিপনোটিজমের সময় একজন মানুষের অন্য ভাষায় কথা বলার ব্যাখ্যা কিন্তু পূনর্জন্ম থেকেই দেয়া যায়।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×