somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাচ্চাকাচ্চাদের জন্য প্রোগ্রামিং

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাঝরাতে ফোন দিলো তুতুন। বললো,"আমি গেম বানাবো। পোগ্গামিং কব্বো ! "
আচ্ছা জ্বালাতন তো! শুরুতেই গেম বানাবে এক স্কুল পড়ুয়া পুঁচকে? দিলাম টোটকা... অব্যর্থ লক্ষ্য। প্রথম দিনেই তৈরী করে ফেললো ১০টা গেম!

টোটকাটা হলোঃ Scratch

এটা Massachusetts Institute of Technology (MIT) এর দ্বারা তৈরী একটি ভিজুয়াল প্রোগ্রামিং ভাষা। পাঁচ বছর থেকে যেকোনো বয়সের বাচ্চা, কাচ্চা, ছেলে, মেয়ে, বুড়ো, থুড়থুড়ে বুড়োর জন্য প্রোগ্রামিং শেখার সহজ উপায়। খুব সহজেই বানানো যায় গল্প, গেইমস এবং এনিমেশন।
৫ থেকে ৭ বছর বয়সী ছোট্টদের জন্য রয়েছে ScratchJr যা আইওএস, অ্যান্ড্রয়েড, ক্রোম এবং এমাজন স্টোরে পাওয়া যায়। লিংক পাবেন পোস্টের শেষদিকে।



শুরু করবো কিভাবে?

চলে যাই,
লিংকঃ https://scratch.mit.edu/
এটা অনলাইন ভার্সন।

তখন কম্পুটারের চেহারাটা দাঁড়াবে এমনঃ



এরপর Start Creating এ ক্লিক করলে সরাসরি Scratch এর অনলাইন ভার্সনে চলে যাবে।

তখন স্ক্রিনের দিকে তাকালে এমন দেখা যাবেঃ



কুট্টুস করে সবুজ রঙের বাক্সটার কোনার x চিহ্নে চাপ দিলেই স্ক্রিনটা এমন হয়ে যাবেঃ



এরপর, Motion থেকে Move আর Turn লেখাটা মাঝখানে টেনে আনি।



এবার, টেনে আনা লেখায় চাপ দিলেই, ডানপাশের বিড়ালটা ঘুরে যাবে। ১৫° কে এডিট করা যায়।
এমনটা দেখাবেঃ



বাকিটা নিজেই বুঝতে পারবেন। টিউটোরিয়ালের লাইট বাল্বটা তো আছেই হেল্প করতে!
অফলাইনে চালানোর জন্য ডাউনলোড করতে হবে।

Downloads:
ডাউনলোড করতে এখানে চলে যানঃ
https://scratch.mit.edu/download
গুগল প্লেঃ https://play.google.com/store/apps/details?id=org.scratch
উল্লেখ্য বাংলাদেশের প্লে স্টোরে এটা আছে কিনা আমার জানা নেই !

কুট্টিদের জন্যঃ ScratchJr
https://www.scratchjr.org/
গুগল প্লেঃ https://play.google.com/store/apps/details?id=org.scratchjr.android
অ্যাপস্টোরঃ https://itunes.apple.com/us/app/scratchjr/id895485086?ls=1&mt=8

নিজের প্ল্যাটফরম অনুযায়ী নামিয়ে নিন। এটা সম্পূর্ণ অফলাইনে কাজ করবে। ওয়েবসাইটে সরাসরি করলে অনলাইনে থাকা অর্থাৎ নেটওয়ার্ক লাগে। ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল পাবেন।


ScratchJr VS Scratch:
জুনিয়রটা একেবারে ক্ষুদে বাবুদের জন্য। Scratch ৮ বছর থেকে ১৬ বছরের জন্য তবে তারচেয়ে বেশি বয়সী মানুষও ব্যবহার করতে পারবে। জুনিয়রটায় কম ফাংশনালিটি আছে।

বোনাসঃ
নিচের লিংকে চলে যানঃ
https://www.coursera.org/learn/intro-programming
Dr Areti Manataki এর Scratch নিয়ে চমৎকার কোর্সটি ফ্রিতেই করতে পারবেন। সাথে সার্টিফিকেট। তিনি খুব মিষ্টিভাবে পড়ান।


কিছু কথাঃ
শিশুকিশোররা ফেসবুকে বা এরকম আজেবাজে সাইটে সময় কাটানোর চেয়ে এরকম কোনো সৃষ্টিশীল কোনো কাজে সময় কাটাক এটাই আমার লক্ষ্য।

আপনার সন্তান যদি মাত্রাতিরিক্ত স্মার্টফোনে আসক্ত হয় তাহলে সেটা ছাড়ানোর চেষ্টা করুন। নাহলে মাধ্যমটাই পরিবর্তন করে দিন। এমনই একটা মাধ্যম হলো Scratch.

Scratch দিয়ে অন্যান্য প্রোগ্রামিং ভাষার মতো সবকিছু করা যায় না। তবে ধারণা তৈরী করা যায়। যা পরে যেকোনো প্রোগ্রামিং ভাষা শেখার জন্য চমৎকার ভূমিকা রাখতে পারে।


ইন্টারনেটে বাংলায় কি আছে আর কি নেই সেটা আমার নখদর্পনে। ভবিষ্যতেও এমন বিভিন্ন বিষয়ে লেখার ইচ্ছে আছে।


Happy Programming!

সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৯
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×