somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ এক অবিশ্বাস্য হ্যাকিং - ৩য় পর্ব

২৪ শে মে, ২০২০ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুইদিন পর। রুবাব গেছে দিনার বাসায়। ওকে পিক করে একটা রেস্তোরাঁয় লান্চ করবে। হেডকোয়ার্টার এসে বিটকয়েন ফর সাইন্সের কেসটা নিয়ে বসলাম। আজকেই ওখানে যেতাম কিন্তু দিনার জন্মদিনের কারণে যাওয়া হলো না। একটা দিন এদিক-ওদিক হলে সমস্যা নেই। লরাকে ডাকলাম। মেয়েটা নতুন এসেছে। সুন্দরী তবে বাঁচাল। বটনেট নিয়েই সারাদিন পড়ে থাকে। CNC, বাইনারী, Domain Generation Algorithm গুলে খেয়েছে।

কুশলাদি বিনিময় পর্ব সমাধান হতেই শুরু হলো বটনেট নিয়ে ক্যাচাল।
"স্যার আমার মনে হয় এটা কোনো বটনেটের কাজ। এর আগেও তো আমরা বিটকয়েন টার্গেট করা বটনেট দেখেছি"
"কিন্তু ওগুলো মাইনার ম্যালওয়্যার। এটা কোল্ড ওয়ালেট থেকে বিটকয়েন সরিয়েছে। এটা মাথায় রাখতে হবে যে, এখনো কোনো এয়ার গ্যাপড কম্পিউটারের বটনেট নেই। "
"নতুন তো আসতে পারে। জেসাস, মিরাই, হাজিমি কম ধরনের বটনেট তো দেখলাম না! "
"চেক করো তাহলে! "

বিউটি উইথ ব্রেইনগুলা কি মাথামোটা হয়? জানি না। একটু রাগ হলেও সামলে নিয়ে লগ দেখতে শুরু করলাম। গতকাল রাতে ডক্টর মরিসন পাঠিয়েছেন। নরমাল বিশাল সাইজের লগ। গভীর মনোযোগ দিয়ে দেখছি। var ফোল্ডারে নতুন কিছু নেই। SeLinux ও দেখলাম। উল্লেখ্য বিটকয়েন ফর সাইন্সের কম্পিউটারগুলো রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে চলে। সবচেয়ে প্রিমিয়াম গ্রেডের লিনাক্স ডিস্ট্রো। আমার প্রিয় ওস।

টার্মিনালে history কমান্ড দিতেই এ যাবত রান করা সব কমান্ড দেখালো। লাস্ট সিস্টেম আপগ্রেড কয়েকদিন আগে। প্যাকেজগুলোও দেখলাম। বিটকয়েন স্পেসিফিক সবকিছু। আপডেট সোর্স দেখলাম। রেডহ্যাটের অফিশিয়াল আইপি।

দুপুরের খাবার খেয়ে, কোক হাতে নিয়ে কার্নেল দেখতে বসলাম। বোরিং কাজ। লরার কাজের অগ্রগতি শুন্য। কোনো ধরনের ট্রেস পায়নি। আমি কিছু বলিনি। বেচারি কষ্ট পাবে। মরুভূমিতে স্বর্গোদ্যান কি খুঁজলেই পাওয়া যায়?

বাসায় ফিরে এলাম। রুবাব, দিনার ওখানেই রয়ে গেছে। Linkin Park এর প্লে লিস্ট ছেড়ে দিয়ে খবর পড়ছি। তখনই ফোনটা এলো। আরেকটা ফার্মের ৮০০ বিটকয়েন একদম উড়ে গেছে। রুমের স্পিকারে বাজছে -

I tried so hard
And got so far
But in the end
....................




চলবে......


দ্বিতীয় পর্বের লিংকঃ এক অবিশ্বাস্য হ্যাকিং - ২য় পর্ব

প্রথম পর্বের লিংকঃ এক অবিশ্বাস্য হ্যাকিং - ১ম পর্ব


সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২০ বিকাল ৩:১৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×