আজকে যদি ভোট হয়, ডা: বদরুদ্দোজা যদি নিজের পাট্টি বিকল্প থেকে ভোটে দাঁড়ায়, ১০০০ ভোটের কম পাবে; যদি খালেদা জিয়ার বা শেখ হাসিনার পা ধরে সালাম করে, উনাদের পাট্টি থেকে দাঁড়ায়, ১০ লাখ ভোট পাবে; তা'হলে, বেল পাকিলে কাকের কি?
আমি উনাকে রাজনৈতিক ক্লাউনদের লিস্টে এনেছি; এগুলো হলো সামন্তবাদী জমিদারী মনোভাবের লোক; এরা ভোট পায় মানুষের বেকুবীর জন্য; এবং এরা দরিদ্রদের ভোট কিনে নিয়ে ওদের ১৪ গোস্ঠীকে দরিদ্র বানায়; ভোটারদের মেয়েরা উনাদের বাসায় কাজ করে, গার্মেন্টস এ কাজ করে, না হয় সৌদী যায়; উনার ছেলে মাহী আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশে ব্যবসা করে, এমপি হয়, হাওয়া ভবনের এডভাইজার হয়।
গতকাল সকালে আমাদের তথাকথিত প্রাক্তন প্রেসিডেন্ট কয়েক ড্রাম তেল ঢেলেছিল শেখ হাসিনার মাথায়, অনুরোধ করেছিল খালেদা জিয়াকে একটা ফোন করতে। শেখ হাসিনার ফোনের জন্য বিকেল অবধি অপেক্ষা করেনি, তার আগে ৩ মাসের মাঝে ভোট চেয়ে বসে আছে, অনশন শুরু করেছে; না খেয়ে মারা যাবে!
আমি উনার অনশন পছন্দ করি, আমাদের প্রাক্তন হিসেবে সবার একটা দায়িত্ব আছে, উনার অনশন সাপোর্ট করার; হয় ভোট, না হয় মৃত্যু; মাঝখানে যেন কোনকিছু না থাকে, মানে ফলের রস ইত্যাদি।
দেশ ভয়ানক সমস্যায়, সমস্যাটাা খালেদার পেট্রোল বোম নয়, অবরোধ, অসহযোগ আন্দোলন নয়; পেট্রোল বোম আর কয়জনকে মারবে, হরতালে কে ঘরে বসে থাকবে; সমস্যা হলো জাতি এভাবে সোমালিয়া বা আফগানিস্তান বা সিরিয়ার পথে রওয়ানা হবে।
পেট্রোল বোমাবাজদের উৎখাত করা, বোমার জন্য যারা টাকা দিচ্ছে তাদের উৎখাত করা, দেশের সম্পদ দখলকারীদিগকে ক্ষমতা থেকে উৎখাত করাই জাতির জন্য চ্যালেন্জ।
ভোটে মায়ার জায়গায় পিন্টু আসবে, কর্নেল ফারুকের জায়গায় ফালু আসবে, হাসান মাহমুদের যায়গায় নোমান আসবে; এরা সবাই নিজের ব্যবসা চালায়।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



