somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কোন ধরণের সংলাপ বোমাবাজদের পক্ষে যাবে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ এখন যেখানে, সেখান থেকে যেই দিকেই মোড় নেক না কেন, লুজার হবে জনতা; ঘুরেফিরে আওয়ামী লীগ, বিএনপি-জামাত কমবেশী লাভবান হবে। খালেদা জিয়ার বুদ্ধিদাতারা বুঝতে পারছে যে, খালেদা জিয়া ডুবে গেছে; তাকে ভাসিয়ে রাখতে হলে, পেট্রোল বোমাবাজিকে পেছনে সরাতে হবে; কমপক্ষে সাময়িকভাবে; সেটা করা সম্ভব সংলাপকে সামনে আনতে পারলে।

সরকারের দরকার বোমাবাজ ও তাদের ফাইন্যান্সকারীদের লিস্ট প্রকাশ করা।

সংলাপ করে কিছু সময় অতিবাহিত করতে আওয়ামী লীগও চায়; তারা জানে, সংলাপ কিছু দেবে না; বিএনপি-জামাতও সেটা ভালোভাবে জানে; আওয়ামী লীগের নিজের এজেন্ডা আছে, বিএনপি-জামাত নিজের এজেন্ডা নিয়ে কাজ করছে। এজেন্ডা যাদের নেই, তারা হচ্ছে এদেশের মানুষ, যাদের ৫০ ভাগ জীবনে স্কুলেও যেতে পারেনি, এরা পরিস্হিতি অুমান করতে পারবে না; বাকীরা এ অবস্হায় এক হতে পারবে না; সরকারের বিপক্ষে বললে বিপদ, খালেদা জিয়ার পক্ষ মানে জাতির ক্ষতি করা।

যেহেতু বিএনপি-জামাত সংলাপ চাচ্ছে পেট্রোল বোমার অপবাদকে পেছনে ফেলে, একটু পরিস্কার হয়ে নতুন করে মাঠে আসতে, আওয়ামীরা 'না' করে দিচ্ছে; বিএনপি-জামাত যা করতে চাইবে, আও্য়ামী লীগ 'না' বলবে'; বিএনপি-জামাত যদি এখন বলে "আমরা ভোট চাই না", আওয়ামী লীগ বলবে, "ভোটে আসতেই হবে"।

আওয়ামী লীগ সংলাপে বসলে, পেট্রোল বোমা পেছনের সারিতে চলে যাবে, বোমাবাজরা রাজনীবিদদের দলে চলে আসবে; এটা হতে দেয়া যায় না। আওয়ামী লীগ সংলাপে বসলে, তারা অবশ্যই বিজয়ী হবে; সাথে সাথে বিজয়ী হবে বোমাবাজরা, তাদের ফাইন্যান্সকারীরা; এমন কি বোমাবাজরা পাট্টীতে বীর হিসেবে পরিগণিত হবে; তারা জাতিে অংশ হয়ে যাবে, এর থেকে দুর্ভাগ্য জাতির জন্য কিছুই হতে পারে না।

আওয়ামী লীগ এখন সংলাপ চাচ্ছে না, এটা ভালো; সংলাপ যদি হয়, খালেদা জিয়ার পতনের পর, শুধুমাত্র খালেদা-হীন বিএনপি'র সাথে সংলাপ হতে পারে; কোন ২০ দল বা মলের সাথে হওয়া ঠিক হবে না; বোমাবাজদের বেশীর ভাগ ২০ দলের লোক, বোমাবাজরা খালেদা জিয়ার লোক; খালেদা জিয়াকে আিনের অধীনে নিলে বোমাবাজেরা থেমে যাবে।

মানুষ সাময়িকভাবে পেট্রোল বোমা থেকে বাঁচার জন্য সংলাপ চাইবে; কিন্তু সংলাপই বোমাবাজদের রাজনীতির লাইসেন্স দিয়ে দিবে; সংলাপ না হলে, বোমাবাজরা সন্ত্রাসী হিসেবে গণ্য হবে, এবং তাদের বর্তমান ও ভবিষ্যত আইনের হাতে।

বোমাবাজরা ও খালেদা জিয়া ক্লান্ত হয়ে গেছে, বা শীগ্রই ক্লান্ত হয়ে যাবে; তারপরও যদি বোমা পড়ে জরূরী অবস্হার দরকার হবে; তখন আসল বোমাবাজরা কোথায়ও পালাতে পারবে না।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩
১৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×