আপনি যদি শামীম ওসমানের এলাকায় সঠিক রাজনৈতিক কার্যকলাপ শুরু করেন, উনি প্রথমে বিনয়ের সাথে আপনাকে সরে যেতে বলবেন, না সরলে সরানোর ব্যবস্হা উনি নিজেই করবেন; আপনি যদি মেয়র মহিউদ্দিনের এলাকায় ভালো আওয়ামী লীগার হওয়ার চেস্টা করেন, শুধু মহিউ্দদিন নয়, বিএনপি'র নোমানও আপনাকে শিষ্য বানাতে চাইবে, না পারলে কৌশলে দুরে সরায়ে দেবে, এবং তা ভয়ংকর কিছু ঘটনার মধ্য দিয়ে ঘটতে পারে।
পার্টিগত রাজনীতিতে এলাকার নেতার নীতি অনুসরণ করে রাজনীতিতে যোগদান করতে হয়; নারায়নগন্জে হলে শামীম ওসমান বা ঐ ধরণের কারো নীতি অনুসরণ করতে হবে; চট্টগ্রাম শহরে হলে আপনাকে মেয়র মহিউদ্দিন বা নোমানদের বলয়ে বেড়ে উঠতে হবে, আর ফেনীতে হলে জয়নাল হাজারী বা উনার কোন শিষ্যের শিষ্য হতে হবে; একবার আপনি যখন এসব বলয়ে পড়বেন, আপনি রাজনীতির বাহিরে, আপনি আসলে ষড়সন্ত্রের অংশে পরিণত হলেন।
শেখ হাসিনা কারো ভাবনা, কারো সাজেশন কোন কিছুই গ্রহন করেন না; তিনি যেটা বলেন, সেটা করলে আপনি আওয়ামী লীগার, না হয় আপনি নিস্ক্রিয়; শেখ হাসিনার ধারণা, উনার ভাবনা, উনার পদক্ষেপই আওয়ামী লীগের রাজনীতি।
খালেদা জিয়ার একটা গুণ আছে, উনি কথা শুনেন, কিন্তু প্রতি ব্যাপারে যেসব পদক্ষেপ নেয়, তা উনার নিজের; নিজে উনি কিভাবে এগুলো করেন? মনে হয়, পেছনের কিছু লোক উনাকে বলে দেয়; উনার শোনার অভ্যেসটা পশ্চিমের রাজনীতি থেকে আসেনি, উনাকে শিখানো হয়েছে যে, উনাকে শুনতে হবে, বলতে গেলে উনার ভুলগুলো ধরা পড়ে যাবে, তাই মুখ বন্ধ করে মাথা নাড়তে হবে। উনার পার্টি করা খুবই সহজ, আপনার মাথার মগজ সব সময় বিশ্রামে থাকতে পারবে; আপনি শুধু অনুসরণ করে যাবেন, কিছু বলার দরকার নেই, মগজ শীতল রেখে মাথার বাহিরের অংশ দোলালেই আপনি বিএনপি'র রাজনীতি করছেন।
শেখ সাহেবের ২ টি আদর্শ টিকে আছে, একটা হলো ধানমন্ডিতে উনার বাড়ীতে উনার ঐতিহাসিক ছবি, ওখানে ফুল দিয়ে আপনি রাজনীতিবিদ; উনার ছোট আদর্শ হচ্ছে টুংগি পাড়ায়, আপনি ওখানে যেতে পারলে(দলের সাথে) আপনার মাঝে আওয়ামী লীগের দিব্য আলোক প্রবেশ করবে।
জিায়র আদর্শ আরো হালকা, নেত্রীর জন্য ফুল কিনে দেখা করতে যাবেন; পরে অবশ্য পকেটে হাত দিতে হবে।
খালেদা জিয়ার পতন হলে, একটা শুন্যতার সৃস্টি হতো; তখন মানুষ রাজনীতি করার কথা ভাবতো; কারণ তখন তাদের সামনে একটা মাত্র দেয়াল থাকতো, এবং সেটা অতিক্রম করতে রাজনীতি শেখার দরকার হতো; এখন সেই আশায়ও গুড়ে বালি: আশরাফ, নাসিম, ইনুরা হইচই করে পড়ে-যাওয়া খালেদা জিয়াকে স্টেজে রেখে দিচ্ছে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



