
বাংলাদেশে যেখানে সেখানে বিদেশীরা কাজ করছে দেখছি, এরা কিসে এত দক্ষ যে, আমাদের নিজের লোকদের চাকুরী না দিয়ে এদের আসতে দেয়া হচ্ছে? মালটি-ন্যাশনাল কোম্পানীগুলো কি পরিমাণ বিদেশীকে আমাদের দেশে আনার পারমিশন পায়? নাকি ওদের ইচ্ছা মতো লোক নিয়ে আসে, দেখার কেহ নেই?
আমাদের কি পরিমান গ্র্যাজুয়েট (দুই বছর/ চার বছরের ব্যাচেলর ও মাস্টার্স) বেকার? এদিকে প্রায় ছাত্রই আজকাল পার্ট-টাইম চাকুরী করছে বলে, এবং ভালোই আয় করছে বলে থাকে; ছাত্ররা যদি পার্ট-টাইম চাকুরী পায়, গ্রাজুয়েটেরা পাচ্ছেনা কেন? আজকাল, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া ছাড়া, পশ্চিমের বেশীর ভাগ লোকই ২/৪ বছরের বেশী একই চাকুরীতে থাকতে পারছে না; অনেকটা পার্ট-টাইম চাকুরীর মতো অবস্হা।
কোন কোন সেক্টরে, গ্রাজুয়েটেরা নিজদের জন্য 'সেলফ-এ্যামপ্লয়মেন্ট' সৃস্টি করতে পারবে বলে মনে করেন? কোন ধরণের ট্রেনিং দিলে, গ্র্যাজুয়েটরা বিদেশে চাকুরী পেতে পারে?
উপরের প্রশ্ন গুলোর কোন উত্তর জানা থাকলে, একটু ফিডব্যাক করুন।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ রাত ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



