
শফিক রেহমান গ্রেফতার হয়েছেন, আপনারা শুনেছেন; তিনি লন্ডনে পড়েছেন স্বাধীনতারও আগে, যখন বাংগালীদের ৮০ ভাগ নিজের নাম লিখতে পারতো না; এখন দেশে থাকেন, সাংবাদিক; এই সাংবাদিকের পত্রিকার নাম, "মৌচাকে ঢিল" ; "ঢাকা টাইমস" বা "বাংলাদেশ লাইফ" নয়; আপনার কি মনে হয়? উনার স্ত্রীর এনজিও আছে, নাম "ডেমোক্রসী ওয়াচ"; নিজেদের বাড়ীতে এনজিও'র অফিস; এগুলো কিসের লক্ষণ?
বাংলাদেশে ১৬ হাজারের বেশী এনজিও আছে; তাদের কাজকর্ম আপনারা দেখছেন; এরা বিদেশ থেকে টাকা এনে মাসে ১০/২০ লাখ টাকা বেতন নেন নিজেই। আপনি একটা এনজিও রেজিস্ত্রেশন করতে যান, দেখেন আপনার অবস্হা কি হয়?
ততকালীন সময়ে লন্ডনে পড়ালেখা করা একজন লোক যদি সাংবাদিতা করেন, দেশবাসী উনার দক্ষ সাংবাদিতা থেকে উপকৃত হওয়ার কথা; কারণ, ঢাকা, রাজশাহী ও চট্রগ্রাম ইউনিভার্সিটি থেকে পাশ করা সাংবাদকেরা জাতিকে তেমন কিছু দিতে পারেননি; এখন লন্ডনের লোকের পত্রিকার নামই যদি "মৌচাকে ঢিল" হয়, পত্রিকার ভেতরে কি আছে বলে আপনার ধারণা?
এরা এই দেশের মানুষের অশিক্ষার সুযোগ নিয়ে, সরকার ও পার্টিগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে, বড় বড় পদ দখল করে, সরকার থেকে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে নিজেরা ভালো থেকেছেন।
বিএনপি থেকে মিডিয়ার জন্য যায়গা নিয়েছিলেন শেফিক রহমান; যায়যায় দিন নামে পত্রিকা চালায়ে শেষ উহাকে বিক্রয় করেছেন; সেখানে কি লিখতেন কে জানে, তবে উনি নাকি অনেক নাম করেছিলেন; মানুষের বেকুবীর সুযোগ নিয়েছিলেন হয়তো।

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


