
প্রথমত: বাংলাদেশের ২২০ বিলিয়ন ডলারের ছোট অর্থনীতিতে এই মহুর্তে নতুন কোন গভীর সামুদ্রিক বন্দরের দরকার নেই; চট্টগ্রাম ও খুলনাই যথেস্ট; আর যদি ভারতকে ট্রানজিট দেয়ার কারণে, পোর্টের ক্ষমতা বাড়াতে হয়, সেটাও বাংলাদেশের মানুষের বিনিয়োগে করা টাকায় হওয়া দরকার; কারণ, বাংলাদেশে বিশাল পরিমাণ 'অলস টাকা' পড়ে আছে মানুষের হাতে, ছিড়িয়ে ছটিয়ে। ভারত সরকার বা ভারতের বড় বড় কোম্পানীর থেকে ৪% হারে টাকা নেয়ার চেয়ে, দেশী মানুষের টাকা ৫%-৬% হারে টাকা নেয়া সঠিক হবে।
ভারতের পররাস্ট্র সচিব জয়শংকর বাংলাদেশে গভীর সামুদ্রিক বন্দর করার ব্যাপারে আগ্রহ দেখায়েছে; বাংলাদেশের এখন কি দরকার, আগামী ২০ বছরে কি দরকার হতে পারে, সেটা বুঝার জন্য সরকারী ইউনিভার্সিটিগুলো থেকে ৫০/৬০ জন ফেলো নিয়ে একটা ইনস্টিটিউট গঠন করা দরকার; তাতে যোগ করা যেতে পারে প্রবাসী ২/৪ জন বাংগালীকে যারা প্রবাসে ভালো করছেন; সাথে যোগ করা যেতে পারে ইউরোপের কিছু অর্থনীতিদিন ও টেকনোলোজিস্টকে। ভারতের দেয়া ম্যাপ অনুসারে আমরা চলতে পারবো না; কারণ, এখন আমাদের ও ভারতের অর্থনীতির মাঝে কোন মিল নেই।
দেশের বড় বড় স্হাপনায় যদি দেশের সাধারণ মানুষের বিনিয়োগ না থাকে, মানুষ নিজকে দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে অনুভব করার সুযোগ পায় না; উন্নয়নের সাথী হতে হবে নাগরিক, বিদেশী কর্পোরেশন নয়। দেশে বিদেশী কর্পোরেশ বেড়ে গেলে মানুষ নিজ দেশে নিজকে প্রবাসীর মত অনুভব করে।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ রাত ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



