
গত ৮ বছর যারা ওবামার বক্তৃতা শুনেছেন, তাদের জন্য সিনেটর হিলারীর বক্তৃতা হবে পোড়া মাটির টেবলেট গিলার মতো; কাউয়া কা কা করলেও মানুষ তাকে পাখী ডাকে; কাউয়া যদি কোকিলের মত গান ধরে, মানুষের জীবন দুবিসহ হয়ে উঠার কথা। আজ রাত ৯টার সময় হিলারী প্রাইমারীতে বিজয়ীর বক্তৃতা দেবেন; উনি প্রসিডেন্ট ক্লিনটনের লিখিত বক্তৃতাকে মুখস্হা করে এসে, ৫ম শ্রেণীর ছাত্রের মতো মুখস্হ-করা গরুর রচনা ছাড়বেন।
যদিও এইবার আমেরিকায় প্রথম নারী প্রার্থী হচ্ছেন হিলারী, আমেরিকায় নারী, শিশু,কানা ও লুলাদের জন্য প্রেসিডেন্ট হওয়ার কোন কোটা নেই; সেটা কমপক্ষে খুশীর সংবাদ।
হিলারীর কোন রাজনৈতিক কর্মকান্ড ছিলো না; তাই নিজের রাজ্য আরকানসাসে ভোটে দাঁড়াতে পারেননি; প্রেসিডেন্ট ক্লিনটনর মেয়াদ শেষ হওয়ার পর, হিলারী চোরা-বুদ্ধি করে নিউইয়র্কে চলে আসে, যেখানে কেহ তাকে তেমন চিনতো না; সবাই জানতো ফাস্টলেডী, এবং নিউইয়র্ক ডেমোদের রাজ্য; এখানে গরুও জয়ী হতে পারে পার্টির আশির্বাদ পেলে। ক্লিনটনের বউ হিসেবে সবাই যায়গা করে দিয়েছে; পরে দেখা গেলো যে, উনি আমেরিকার খালেদা জিয়া।
ট্রাম্পের সাথে বিজয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ; কিন্তু ট্রাম্প নিজকে পরাজিত করার জন্য নিজেই যথেস্ট; ট্রাম্প ১ সপ্তাহের বেশী এক ফেডারাল বিচারককে 'মেক্সিকান' বলে গালাগালি দিয়ে যাচ্ছে, যেই বিচারক আটলান্টায় জন্মেছে; ট্রাম্প প্রতি ২য় বাক্সে বলছে যে, এই বিচারক মেক্সিকান, এবং সে দেয়াল তুলবে, কিছুটা মানসিক রোগীর মত; পুরো আমেরিকা বিরক্ত হয়ে গেছে।
হিলারী যুদ্ধদেবতা বুশকে আফগানিস্তান ও ইরাক আক্রমণের জন্য ভোট দিয়েছে; ওবামার ফরেন সেক্রেটারী হিসেবে আফগানিস্তান ও ইরাকের কোন সমস্যা সমাধান করতে পারেনি; নতুন করে যোগ করেছে লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের সমস্যা।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



