somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে?

২৭ শে জুন, ২০১৬ রাত ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিএনপি ও আওয়ামী লীগ যখন ক্ষমতার বাহিরে থাকে, তখন তারা এমন সব সুন্দর সুন্দর কথা বলেন যে, মনে হয়, তাঁদেরকে আজীবন ক্ষমতার বাইরে রাখলে, জাতির জন্য উনারা আরো অনেক সুন্দর সুন্দর ভাবনা ও কথা বলার সুযোগ পেতেন।

বছর তি'নেক আগে, ঢাকার এক জনসভায় বেগম খালেদা জিয়া কয়েক লাখ মানুষের সামনে বলেছিলেন যে, তিনি 'এমন ফর্মুলা জানেন যে, দেশে কোন বেকার থাকবে না'; তিনি একই সভায় বলেছিলেন যে, তিনি এমন কিছু জানেন, 'যেটা করলে দেশে বিদ্যুতের অভাব থাকবে না'; তিনি এও বলেছিলেন যে, তিনি ক্ষমতায় না যাওয়া অবধি এগুলো বলবেন না; বললে, আওয়ামী লীগ সেগুলো করে ফেলবে! বিশ্বে যারা রাজনীতির 'র'এর সাথে পরিচিত তারা এসব কথা কোনদিন বলবেন বলে আমার বিশ্বাস হয় না।

উনার অতি সম্প্রতি কিছু বক্তব্যে ছিল, তিনি যদি ক্ষমতায় যান, কোন প্রতিশোধ নেবেন না; আমি ও আপনি হয়তো বিশ্বাস করবো, কিন্তু ইনু ও নাসিমকে এ ক্থা কি বিশ্বাস করানো যাবে? আজকে বলেছেন, 'আওয়ামী লীগকে ধরলে, জংগীবাদের অবসান হবে; আওয়ামী লীগকে ধরবে কে? আমি দেখছি, শুধু বিএনপি'কে ধরছে!

মির্জা ফখরুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে 'বন্দুক যুদ্ধের' গল্পের অবসান ঘটানো হবে; কিন্তু ক্ষমতায় না যাওয়া অবধি কি হবে? তা'হলে জাতিকে কি উনাদের ক্ষমতায় যাওয়া অবধি অপেক্ষা করতে হবে?

আজকে মওদুদ বলেছেন, উনারা ক্ষমতায় গেলে হত্যা ও গুমের অবসান ঘটাবেন; মানুষ হত্যা ও গুমের বিচার চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে; সেই সময় এই ধরণের ঘোষণা নিশ্চয় বিরাট আশার বাণী। কিন্তু একটা ছোট সমস্যা থেকে যাচ্ছে, মওদুদ আহমেদকে বিশ্বাস করার লোক কোথায় খুঁজে পাবো?

এগুলো কি রাজনীতি, আর রাজনীতিবিদ? ক্ষমতার বাহিরে থেকে যদি বেকারত্ব কমাতে পারতেন বেগম জিয়া, ক্ষমতায় না থেকে যদি বিদ্যুৎ সমস্যা সমাধানে অবদান রাখতে পারতেন, তা'হলে সেদিন বেগম জিয়া রাজনীতিবিদ হয়ে যেতেন; এখন উনি শুধু বেগম জিয়া। মওদুদ আহমেদ ও মির্জা সাহেবের বক্তব্যে আস্হা রাখতে হলে নিজকে অন্ধ ও বধির হতে হবে, হয়তো; নাকি আরো অন্য উপায় আছে? এগুলো কি রাজনীতির অংশ হওয়ার কথা?






সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ রাত ২:৫৮
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×