
ভারতীয় ২ জন মানুষ বাংলাদেশে বেশ জনপ্রিয়, একজন হলেন ভারতের প্রয়াত প্রেসিডেন্ট ড: আবদুল কালাম(১৯৩১-২০১৫), অন্যজন ডা: জাকির নায়েক; একজনের জীবন ও কর্ম লজিক, জ্ঞান, বিজ্ঞানে; অন্যজনের ভাবনা ও কর্মকান্ড লজিক থেকেও অনেক বড়, অনকে প্রশস্ত, নিরাকার, মাপেরও বাহিরে।
ড: আবদুল কালামকে নামে অনেকে চিনলেও, এবং তিনি বাংলাদেশে জনপ্রিয় হলেও, বেশীর ভাগ মানুষ উনার জীবন ও শিক্ষাকে অনুসরণ করার অবস্হানে নেই; সম্ভবত, অনেকে উনার আসল অবদান বুঝার মতো অবস্হানেও নেই, উনার অবদান মানব সভ্যতার জন্য, উনার লক্ষ্য ছিল আকাশ, মহাশুন্য; আপনারা জানেন আকাশে কে থাকেন! যদিও ভারতের প্রতিরক্ষার জন্য তিনি রকেট বিজ্ঞানেও কাজ করেছেন, মুলত: তিনি মহাশুন্য অভিযানের উপর রিসার্চ করেছেন; এই মহাবিশ্বে মানব জাতিকে বাঁচিয়ে রাখতে হলে হলে, একদিন উপারের দিকে উঠতে হবে।
ডা: জাকির নায়েকের প্রচেস্টা হলো উল্টোদিকে, নীচের দিকে; সবাইকে তো একদিন মাটির নীচে যেতে হবে; ওখানে গেলে কি করে ভালো থাকা যায়, ভালো ঘরে বসবাস করা যায়, ভয়ংকর শাস্তি থেকে বাঁচার উপায়, ইত্যাদি নিয়ে উনার রিসার্চ। সব মানুষ মৃত্যুর পর, ভালোভাবে বাঁচতে চায়, এবং ডা: জাকির নায়িক চেস্টা করছেন আপনি মৃত্যুর পর, বেঁচে উঠলে যেন ভালো করতে পারেন; বিনা চেস্টায় ভালো কিছু পাওয়া যায় না; এবং ভালো কিছু পাওয়ার উপায় সবাই জানে না, বলে দিলেও সহজে পদক্ষেপগুলো অনুসরণ করতে পারে না; ডা: জাকির নায়েক এগুলোকে স হজ করেছেন রিসার্চের মাধ্যমে।
ড: আবদুল কালাম ইহলোক ত্যাগ করেছেন, উনি নিজের রিসার্চ কর্ম প্রকাশ করেছেন, বই লিখে গেছেন, একটার নাম বোধ হয়, "উইংস অব ফায়ার"; আরো কয়েকটা আছে; আপনি সেগুলো পড়তে পারেন।
ডা: জাকির নায়েক ১৭ কোটী বাংগালীর কাছে খুবই পরিচিত; সম্প্রতি সবচেয়ে আলোচিত ব্যক্তি; উনি বইপত্র কিছু লিখেছেন কিনা আমি জানি না, তবে উনার ভিডিও প্রায় বাংগালীর ঘরে আছে; আপনার কাছে না থাকলে সংগ্রহ করতে পারেন, নীচের দিকে তো একদিন যেতে হবে সবাইকে; উপরের দিকে হয়তো খুবই সীমিত সংখ্যক মানুষই যাবেন। আপনার কোন দিকে যাওয়ার সম্ভাবনা, সেই অনুযায়ী বই পড়তে পারেন; বই পড়তে কিন্তু পড়ালেখা জানটে হয়; বা আরো সহজ পদ্ধতি হলো, ভিডিও দেখতে পারেন।
**** কমেন্ট করার ক্ষমতা ফিরে পেয়েছি, ধন্যবাদ সামুকে; বোবার মত ছিলাম অনেকদিন****
[**** আমি কমেন্ট-ব্যানে আছি, আপনাদের লেখায় কমেন্ট করতে পারছি না, স্যরি!]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

