
পোড়া আলুর আশায়, বেগম জিয়াই অবশেষে সুন্দর বনে আগুন লাগায়েছেন, মানুষের ১ বছরের প্রচেস্টা, এক বছরের প্রতিবাদ, ১ বছরের কস্ট এক নিমেষে ধুলায় মিশে গেছে; উনি আর দাবী পাননি, রামপাল বিদ্যুত কেন্দ্র বাতিলের দাবী জানালেন! মানুষের গত এক বছরের প্রচেস্টা সবে মাত্র প্রধানমন্ত্রীর মগজের মাঝে ভাবনার ছোট একটা ক্রিস্টালের জন্ম দিচ্ছিল, ঠিক সেই সময় বেগম জিয়া পোড়া আলুর খোঁজে সুন্দর বনে এসে উপস্হিত; এখন প্রধানমন্ত্রী আর সরবে না; প্রধানমন্ত্রী বেগম জিয়াকে জয়ী হতে দেবেন না, সোজা কথা! বেগম জিয়ারও একটা পোড়া আলু খুবই দরকার!
গত ২৫ বছরে উনাদের ২ জনের কারনে জাতি ৫০ বছর পেছনে গেছে; আওয়ামী লীগ ও বিএনপি যেসব ভয়ানক ভয়ানক হরতাল করেছে, সেগুলো ইউরোপে হলে সিভিলওয়ার হিসেবে গণ্য হতো। গত '৯১ দিনের তান্ডবে' ২০০ মানুষকে পোড়ায়ে মেরেছে, ৫০ জনেরও বেশী মেয়েই পংগু হয়ে গেছে, যাদের এ জীবনে আর বিয়ে হবে না; ১ জন আওয়ামী লীগার, ১ জন বিএনপি-জামাতের লোক মরেনি।
গত তান্ডবে ৮ বছরের কিশোরী ঢাকা শহর দেখতে এসে প্রাণ হারায়েছে; হাসপাতালে ১ মাস ভোগান্তির পর মারা গেছে শিশু, যে নিজের মা-বাবার নাম বলতে পারেনি; এদের জন্য কাঁদেনি বেগম জিয়া, কেঁদেছিলো মইনুল রোডের বাড়ীর জন্য; ১ টাকায় কিনে ৩০ বছর বসবাস করেছিলো সেখানে। এদের জন্য মির্জা ফখরুল কাঁদেনি, কেঁদেছে বিএনপি'র বোমাবাজদের জন্য।
ভেবেছিলাম, টাকশালের চাবি হাতে না পেয়ে বেগম জিয়ার মন খারাপ; কিন্তু এখন দেখা যাচ্ছে যে উনি সুন্দর বনকে রক্ষা করতে চান; সুন্দর বনের কপাল পুড়লো, সনদেহ নেই। বিএনপি'র কেহ যদি উনাকে বুঝায়ে বলতে পারেন যে, সুন্দর বন আমাদের দরকার নেই, উনি যেন ওখানে, বনের ঠিক মাঝখানে বিদ্যুত কেন্দ্র চান, তা'হলে হয়তো রক্ষা হবে, না হয় বন শেষ!
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



