somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন কতটুকু বেশী সুযোগ দখল করলে, আপনার সুযোগ হারিয়ে যাবে!

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফালু যখন এরশাদের আমলে বিএনপি'তে পরিচিত হন, তখন তিনি সরকারী ভবন, সরকারী সম্পত্তিসমুহ পরিস্কার রাখার ঠিকাদারী করতেন; আব্বাস, খোকার মতো লোকদের সাথে পরিচয় থাকায় খুবই ভালোভাবে চলে যাচ্ছিলেন; এরপর তিনি পরিচিত হন বেগম জিয়ার সাথে; তখন ঠিকাদারীতে যোগ হয়, ' (এনলিস্টেড) সরকারী সাপ্লায়ার' হিসেব; বেগম জিয়া ক্ষমতায় আসার পর, ফালু হয়ে যান শিল্পপতি, এটা ছিলো বাড়তি সুবিধা দখল, তিনি সিরামিকের মালিক হন; এ অবসহায় উনি মোটামুটি ইন্জিনিয়ারদের ও টেকনোলোজীর লোকদের সুযোগকে কেড়ে নেন। এর পর, ফালু প্রবেশ করে মিডিয়া ও টেলিভিশনে; এবার তিনি হাইটেক ও মিডিয়ার লোকদের সুযোগ দখল করেন; এর থেকে বড় কাজ হলো যখন তিনি এমপি হলেন, স্বয়ং ড: কামাল হোসেনদের সুযোগ কেড়ে নেন। ফালুর এর থেকে বড় প্রজেক্ট ছিল স্টক-মার্কেটে দুস্ট ব্রোকারেজদের সাথে কাজ করে, প্রায ২০ লাখ ছোট বিনিয়োগকারীদের সুযোগ দখল করে তাদের পথে বসান।

ঠিকাদার থাকতেই তিনি ভালো ছিলেন, উনার পরিবার ভালোই চলছিলো; ১৭ কোটীর মাঝে এটি উনার মতো পড়ালেখা-জানা মানুষের প্রাপ্য সুযোগ হিসেবে যথেস্ট ছিল; এরপর, যতটুকু নিয়েছেন, সবগুলোই অন্যের সুযোগ দখল করেছেন; উনি কমপক্ষে ২০ লাখ বাংগালীর সুযোগ দখল করে নিয়েছেন। ফালু একটা উদাহরণ মাত্র; বাংলাদেশে এখন ৫০ হাজার ফালু আছেন, যারা অন্যের সুযোগ দখল করে ফেলায় বিশাল পরিমাণ মানুষ নিজের সুযোগ হারায়েছেন।

বসুন্ধরা মানুষের সুযোগ, সরকারী জমি, মানুষের জমি ও সরকারকে দখল করে কোটী কোটী মানুষের সুযোগ কেড়ে নিয়েছে বা সীমিত করে দিয়েছে। বসুন্ধরা থেকে বড় বাসস্হান কোম্পানী ভারতেই কয়েকটা আছে, তা'হলে বসুন্ধরাকে দায়ী করা কেন? ভারতের মতো মাথাপিছু জমি আমাদের নেই; আমাদের প্রতি বর্গমাইলে বাস করেন ৩ হাজার মানুষ, ভারতে বাস করে ৩৪০জনের মতো, যেখানে প্রতি বর্গমাইলে ১০০ জন মানুষ বেড়ে গেলে বড় ধরণের অর্থনৈতিক ও নাগরিক বিপয্যয় ঘটতে পারে। ভারতের মানুষ আমাদের থেকে শিক্ষিত হওয়ায় ওরা বিশ্বব্যাপী চাকুরী পায়; সবচেয়ে বড় কথা, ভারতে 'সুযোগ দখল' আমাদের থেকেও খারাপ স্তরে আছে, এবং ভারতে সুযোগ বন্চিতরা মুখও খুলতে পারে না।

কোন লেভেল পার হওয়ার পর, ফালু বা বসুন্ধরা অন্যদের সুযোগ দখল করছে? এটা লেভেলটা কে ঠিক করার কথা, কিসে ভিত্তিতে? এই লেভেল ঠিক করার কথা সরকারের, এতে ব্যবহার করার কথা দেশের 'হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স'; এটা নাসিম, মেনন, ইনু, বা মাল'দের ব্যাপার না; এ জন্য দরকার খুবই দক্ষ একদল অর্থনীতিবিদ ও ফাইন্যান্সের লোকজন, যারা ১৭ কোটীর প্রত্যেককে চোখে দেখতে পাবেন, এবং প্রত্যেকের জন্য গড়ে কমপক্ষে ১টি সুযোগের সৃস্টি করতে পারবেন।

আমাদের নিজের সুযোগটুকু রক্ষার জন্য, আমাদের সকল নাগরিকের সুযোগটুকু রক্ষার জন্য, আমদেরকে রাজনীতি করতে হবে; এবং সরকারের রাজনীতি ও পদক্ষেপগুলোকে 'নাগরিক সুযোগের' স্কেলে ও অর্থনীতির স্কেলে মাপতে হবে। বর্তমান সময়ে, ড: কামাল হোসেন যদি ফালুর কাছে একটা সুযোগ হারায়, উনি আরো ১০টা সুযোগ নিতে পারবেন; একজন এমপি যদি বসুন্ধরায় কম দামে প্লট না পায়, উনি উত্তরায় পাবেন; কিন্তু ১৭ কোটীর মাঝে ১২ কোটীর সেই সুযোগ নেই, নিজের সুযোগটা হারালে, এঁরা ২য় সুযোগ পান না।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×