
পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজ বিশাল প্রভাব রাখে মানুষের জীবনের উপর, মানুষের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে; ধর্মও প্রভাব রাখে, ধর্মের ভালো প্রভাব কতটুকু মাপা বেশ কষ্টকর; কিন্তু অনেক মানুষের উপর ধর্মের খারাপ প্রভাব পরিস্কারভাবে দেখা যায়; সময় সময় তা ভয়ংকর রূপ ধারণ করে, মানুষকে জল্লাদে পরিণত করে।
গত শনিবারে, আমেরিকার ২ শহরে দুই জন ধার্মিক মুসলমান সাধারণ মানুষকে আক্রমন করেছে; একজন সোমালিয়ান বংশীয় আমেরিকান মুসলমান মিনোসেটা রাজ্যে শপিং মলে ১০ জনকে চুরিকাহত করেছে; পুলিশের গুলিতে সে প্রাণ হারায়েছে।
শনিবার রাতে নিউইয়র্কের ম্যানহাটনে বোমার বিস্ফোরণ ঘটায় আফগানি আমেরিকান মুসলমান, সে ২৯ জনকে আহত করেছে; আজকে তাকে বন্দুক যুদ্ধের পর গ্রেফতার করা হয়েছে।
এসব পরিবার দারিদ্রতার কারণে আমেরিকা এসেছে; আফগানী পরিবার ব্যবসা করছে, অর্থনৈতিক অবস্হা ভালো; এরপর সাধারণ মানুষকে হত্যা করার জন্য বোমার বিস্ফোরণ ঘটানোর কারণ তেমন কিছু থাকার কথা নয়।
ইসলাম ধর্ম কোন না কোনভাবে এদের জীবনের উপর প্রভাব ফেলছে। আমেরিকানরাও আমেরিকানদের হত্যা করে গুলি করে; তাদের বেশীর ভাগই মানসিক রোগী হয় বিভিন্ন কারণে; আমেরিকান মুসলমানরা যারা হত্যাকান্ড চালাচ্ছে আমেরিকায়, এরা খুবই ধার্মিক।
আমাদের দেশেও অনেক ধার্মিক লোক প্রচন্ড নিষ্ঠুর, জল্লাদ; ১৯৭১ সালে ইসলামী ছাত্র সংঘ গণহত্যা চালিয়েছিল পাকীদের ছায়ায় থেকে; ছাত্র সংঘের ছেলেরা কম বয়স থেকেই খুবই ধর্মচর্চা করতো; এখনো তারা দেশের সাধারণ মানুষের জন্য ভয়ংকর হুমকি।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




