
সিনেটর হিলারীর সাথে ১ম ডিবেইটে, ট্যাক্সের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছিল, "আই এম স্মার্ট, আমি আইনগতভাবে সবচেয়ে কম ট্যাক্স দিই সব সময়"।
সাধারণ আমেরিকানদের ধারণা, আমেরিকার ধনীরা সম্ভবমতো আইনের দুর্বলতার সুযোগ নিয়ে সবচেয়ে মিনিমাম ট্যাক্স দেয়; এই ধারণা প্রচলিত ছিল এতদিন; কিন্তু সেদিন ট্রাম্প এই কথা বলার পর, সাধারণ সব আমেরিকানরা মনে কস্ট পেয়েছে, তাদের ধারণা সত্য হলো!
১ম ডিবেইট শুরু হওয়ার ৩০ মিনিট অবধি ট্রাম্প খুবই ভালো করছিলো; ট্যাক্সের প্রশ্ন আসার পর, ট্রাম্প এই ভুল কথাটি বলে বসে; মনে হয়, কথাটি মুখ থেকে বের হয়ে যাওয়ার পর, ট্রাম্প নিজেও টের পেয়েছে, হাজার হলেও আমেরিকান; ট্রাম্প চুপসে গিয়েছিল পরবর্তী ১ ঘন্টা; সেই সুযোগে হিলারী ইঁদুর মেরেছে, বিড়াল মেরেছে, বাঘ মেরেছে; ট্রাম্প মোটামুটি থামাতে চাহেনি।
ডিবেইটের দিন, ন্যাশনাল জরীপে ট্রাম্প ও হিলারী সমানে সমান ছিল, এবং ব্যাটেল স্টেটসমুহের মাঝে ২ টি'তে এগিয়েছিল ট্রাম্প; এখন সবগুলোতে পেছনে।
ট্রাম্প সম্পর্কে বিশ্বের সাধারণ মানুষ ভীত; কারণ, তারা জানে না কি করবে; হিলারী সম্পর্কে সবাই জানে যে, সে ভালো কিছু করবে না, কিন্তু জানে! আমেরিকান পলিটিশিয়ানরা নিজেদের দরিদ্র ও বিশ্বের দরিদ্রদের জন্য ভালো কিছু করতে চাচ্ছে না; এবার তাদের উপর চাপ সৃস্টি করার একটা সুযোগ এসেছিল; ট্রাম্প ভুল বাক্য ব্যবহার করে সেই সুযোগটা হয়তো হাতছাড়া করলো!
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




