
এই মহুর্তে পুরো আমেরিকান মিডিয়াতে একটি অডিও টেইপ বাজাচ্ছে, যেখানে বেশ কিছু বছর আগে ট্রাম্প কোন এক মেয়েকে নিয়ে খুবই ফাউল কথা বলেছে, যা মোটামুটি পর্নের কাছাকাছি।
আগামী পরশু, ২য় ডিবেইট হওয়ার কথা; কিন্তু আজকে এই টেইপ প্রকাশ হওয়ার পর, সবই কিছুই উলট পালট হয়ে গেছে। টেইপটি প্রকাশ হওয়ার পর, রিপাবলিকান পার্টির সবাই চুপ হয়ে গেছে, কেহ কোন প্রকার সাপোর্ট দিয়ে ট্রাম্প রক্ষা করার কথা বলছে না। ট্রামের নির্বাচন ও প্রচারণা কমিটি মিলিত হয়েছে; তাদের সাথে কারো যোগাযোগ নেই।
হিলারী ক্লিনটনের লোকেরা শুধু বলেছে, এরপর কি করে ট্রাম্প হোয়াইট হাউসে যাওয়ার কথা উঠতে পারে!
ট্রাম্প কি করবে বা, কি বলবে, সেই সম্পর্কে কিছু জানা যাচ্ছে না; ট্রাম্পের মুখপাত্ররা এই মহুর্তে ট্রাম্পের প্রচারণা কমিটি থেকে কিছু না শোনা অবধি কিছু বলতে চাচ্ছে না। মিডিয়া একাই সবকিছু বলছে।
আমেরিকার ২ রাজনৈতিক দলই ট্রাম্পকে থামাতে চেয়েছিল, এ সপ্তাহে মিডিয়াও তাদের সাথে যোগ দিয়েছে; এবং এই মহুর্তে হাতে যথাসম্ভব একাগ্নিবাণ পেয়েছে।
ট্রাম্প নিশ্চয় কিছু বলবে; আমার ধারণা, সে খুবই সহজ হয়ে মাফ চাইতে পারে যে, অনেকদিন আগে, কোন সময় পুরুষদের মাঝে রাজা-উজির মারতে গিয়ে এসব বলেছে; এগুলো সেই মহুর্তের অর্থহীন ফ্যান্টাসী।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




