
আমেরিকান ও বিশ্বের মানুষের জন্য ওবামার সহানুভুতি অপরিসীম; এরপর, যদি কারো নাম করতে হয়, সেটা হবে ট্রাম্প। ট্রাম্প বিলিওনিয়ার, এবং ব্যবসার বেলায় বেশ গলাকাটা, এরপরও তার কর্মচারীদের মাঝে কেহ যখন অসুবিধায় পড়েছে, ট্রাম্প সাহায্য করেছে। সে রাজনীতিবিদদের মতো একটা বলে আরেকটা করেনি।
আজ সকালে, অনেক রিপাবলিকান সিনেটর ও কংগ্রেসম্যান ট্রাম্পকে নির্বাচন থেকে সরে যেতে বলেছে; ট্রাম্প 'ওয়াল স্ট্রীট জার্নালকে' বলেছে, সে সরে দাঁড়াবে না।
এটা ঠিক যে, সে সরে গেলে, হিলারীর জন্য কঠিন সময় আসবে; ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পেন্স প্রার্থী হয়ে যাবে, এবং সহজেই জয়ী হওয়ার সম্ভাবনা বাড়বে। এজন্য সকাল থেকে হিলারীর লোকেরা ট্রাম্পের অপসারণ চাচ্ছে না।
২য় বিশ্বযুদ্ধের পর থেকে যারা প্রেসিডেন্ট হয়েছিল, তাদের মাঝে, একমাত্র কেনেডি মানুষকে ভালোবাসতো; কার্টার মোটামুটি মানুষের পক্ষে ছিল; এরপর একমাত্র ওবামা মানুষের জন্য সহানুভুতি দেখায়েছে।
ট্রাম্প আজ অবধি যা বলেছে, সাধারণ আমেরিকানদের স্বার্থের জন্যই বলেছে; সে জানে, সে টাকা আয় করেছে ২ হাতে, কিন্তু প্রতিটি আমেরিকান এইভাবে টাকা আয় করার সম্ভাবনা নেই, কিন্তু আমেরিকান জাতি নিজের সম্পদে ভালো থাকতে পারবে সব সময়; এবং বিশ্বও ভালো করবে, যদি দুস্ট পলিটিশিয়ানদের পরাজিত করতে পারে।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




