
ট্রাম্পের বিপক্ষে যৌন-হয়রাণীর যে ভিভিও প্রথম প্রচার করেছিল, সেটা ভালোই কাজ করেছিল, ন্যাশনাল জরীপে ট্রাম্প ১৫ পয়েন্ট নীচে চলে গিয়েছিল, ব্যাটল স্টেটগুলোতে গড়ে ১০ পয়েন্ট পেছনে পড়ে গিয়েছিল; এখন প্রতিদিন ২ জন করে নতুন মহিলা অভিযোগ নিয়ে উপস্হিত হচ্ছে; মনে হয়, মানুষ প্রাথমিক শক কাটিয়ে উঠেছে; ট্রাম্প নিজেও কিছুটা সহজ হয়ে আসছে, সে অভিযোগের উত্তর দিচ্ছে, এগুলো নিয়ে হাসাহাসিও করছে। গত ২/৩ দিনের অভিযোগগুলোর প্যাটার্ণ কিন্তু ষড়যন্ত্রের প্যাটার্নের সাথে মিলছে; এই রকম আর ২/৪ দিন চললে, ব্যুমেরাং হওয়ার সম্ভাবনা আছে।
মিডিয়া প্রয়োজনের চেয়ে বেশীক্ষণ প্রচার করছে, যা আসলে ক্রমেই বিরক্তিকর হয়ে উঠছে। এদিকে প্রেসিডেন্ট ওবামা ও মিশেল ওবামা ভয়ংকর ভুল করছেন; ২ জনেই নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন; ২ জনের বিশাল জনপ্রিয়তা আছে, সেটা বিলীন হয়ে যেতে পারে। ওবামার জন্মের সার্টিফিকেট নিয়ে ট্রাম্প বেশী টানাটানি করাতে ওবামা রাগান্বিত ট্রাম্পের উপর; তাই বলে, ভোটের সামান্য আগে, যৌন-হয়রাণীর ব্যাপার নিয়ে, উনারা ২ জন কেন যে, উঠে পড়েছেন কে জানে! আমেরিকানরা যৌনতা নিয়ে এ ধরণের কথা সকাল বিকেলই বলে থাকে!
এই সুযোগে হিলারী নিজেই বাঘ ভালুক শিকার করে বেড়াচ্ছেন, যেখানে যা ইচ্ছে বলে বেড়াচ্ছেন; উনি ভুলে যাচ্ছেন যে, মানুষ ট্রাম্পের উপর রাগার ফলে, হিলারীর ভোট সমান অনুপাতে বাড়বে না।
এক সপ্তাহ পেছনে পড়ে থাকার পর, ট্রাম্প আবারো ওকলাহোমাতে হিলারীকে ধরে ফেলেছে জরীপে।
ট্রাম্প অভিযোগের উত্তর এমন সুরে দিচ্ছে, যাতে বেশীর ভাগ আমেরিকান খুশী হতে পারছে না; ট্রাম্প ক্ষমা চায়, কিন্তু সে সেই পরিমাণ বিনয়ী হয় না; এই সমস্যার সমাধান হচ্ছে না কিছুতেই।
আজকের ২টি অভিযোগই ছিল খোঁড়া; ট্রাম্প এই ২টি অভিযোগ নিয়ে হাসাহাসি করেছে; কেহ কেহ তার এই ধরণের ব্যবহারে খুশী নয়; তবে, অনেকেই মনে করছে যে, ট্রাম্পের বিপক্ষে ২ দলের রাজনীতিবিদরা ও মিডিয়া এক হয়ে কাজ করছে; ফলে, পুরো ব্যাপারটা হয়তো ব্যুমেরাং হয়ে যেতে পারে; আগামী ডিবেইটে তা পরিস্কার হবে; হিলারী হয়তো লেবুকে বেশী টিপছে।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



