somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমানদের হারানো "সোনালী দিনগুলো" ফেরত আসবে?

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



না, আর কখনো সেই "সোনালী দিনগুলো" ফেরত আসবে না। আসলে মুসলমান শাসনের সময়ে কোন "সোনালী দিন" ছিলো না; মুসলমানেরা "রাজতন্ত্রের" সুদিনগুলোকেই সোনালী দিন বলে থাকেন; আজকের পৃথিবীতে মানুসে জীবনযাত্রার মান, মানব অধিকার এত বেশী উঁচুতে যে, অতীতের কোন আমলই আজকের সাথে তুলনায় আসতে পারবে না। শুধু মুসলমান কেন, যে কোন সভ্যতার সময়ের রাজতন্ত্রের সবচেয়ে গৌরবময় দিন গুলি আজকের সময়ের সাথে একবারেই ম্লান।

রাজতন্ত্র কিভাবে হারিয়ে গেছে, মুসলমানেরা টেরও পায়নি; যেমন ভারতে, বাংলার তথাকথিত "স্বাধীনতার সুর্য" অস্ত গেছে নবাব সিরাজ দৌলার পতনের সাথে সাথে; এরপর, ভারত ও বাংলা অপেক্ষা করছিল, নিজেদের সেই হারানোদিন ফেরত পেতে; ১৯৪৭ সালে যখন বৃটিশ চলে গেছে, ভারত হঠাৎ নিজকে "প্রজাতন্ত্রে" আবিস্কার করেছে; বাংগালীরা ও ভারত কি ইংরেজদের কাছে গণতন্ত্র চেয়েছিলো? কি হারালো, ২০০ বছর পর কি পেলো? অনেক বাংগালী আজও লিখে যে, "বাংলার স্বাধীনতা" চলে গিয়েছিল "কলোনিয়ালিজমের" হাতে; এগুলো ভুল ধারণা, ভয়ংকর ভুল ধারণা।

সব আরব ও তুর্কিরা মনে করে যে, অটোম্যান সাম্রাজ্যও ছিলো ৭০০ বছরের "সোনালী দিন"; আসলে অটোম্যান সাম্রাজ্য ছিল মধ্য এশিয়া ও পুর্ব ইউরোপের মানুষের কস্টকর জীবনের লম্বা ইতিহাস। আধুনিক তুরস্ক স্হাপিত হওয়ার পর, তুর্কিদের বড় অংশ নতুন এই দেশ চাহেনি, তারা চেয়েছিল আধুনিক অটোম্যান সাম্রাজ্য, তারা প্রজাতন্ত্রের বিপক্ষে চলে যাচ্ছিল; কামাল পাশাকে ভয়কর পদক্ষেপ নিতে হয়েছে "রাজতন্ত্র" মুখী "সোনালী দিন" মুখী কিছু জনতাকে ঠেকাতে।

অশিক্ষিত মুসলমানরা যারা রাজতন্ত্রের অবসানের পর, ইউরোপ থেকে আরবরা বিতাড়িত হওয়ার পর, "প্রজাতন্ত্র" ও "গণতন্ত্র"কে বুঝতে পারেনি আজও, তারা বলে বেড়াচ্ছেন যে, তারা ইসলামিক জীবন থেকে সরে যাওয়ায় তারা আল্লাহের শাস্তি পাচ্ছেন। তারা আরো মনে করেন যে, তারা যদি ইসলামিক শাসন আবার কায়েম করতে পারেন, ও সেখানে সঠিভাবে ইসলামিক জীবন যাপন করেন, সেই "সোনালী দিন" আবার ফেরত আসবে; এসব ভুল ভাবনার কোন লজিক্যাল কারণ নেই; মানুষের উন্নতর ভাবনাই রাজতন্ত্রের অবসান ঘটায়েছে; আজ মানুষের মানবতা ও জীবনযাত্রার মান এত এত উপরে চলে গেছে যে, মানুষ চাইলেও আর রাজতন্ত্র ইত্যাদিতে ফেরত যেতে পারবে না; আর প্রজাতন্ত্র কিছুতেই ধর্মীয় অনুশাসন বা প্রশাসনকে মেনে, সভ্যতাকে পেছনে যেতে দিতে পারে না।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ২:০৪
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×