
আজ থেকে ৫ দিন পরে ভোট; এবারের ঘটনাপন্জি দেখলে মনে হচ্ছে যে, ৫ দিন অনেক লম্বা সময়; কারণ, ট্রাম্পকে জিততে হলে, এই ৫ দিনকেই কাজে লাগিয়ে জিততে হবে। আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার জন্য ২৭০ ইলেকটোরেল ভোট দরকার; সব রাজ্য মিলে ইলেকটোরেল ভোট আছে ৫৩৮; ট্রাম্পের এখন আছে সম্ভাব্য ১৭৯, আর হিলারীর সম্ভাব্য আছে ২৭২ ভোট।
কিছু সাধারণ আমেরিকান ও ট্রাম্পের পরিবার ট্রাম্পের পক্ষে ভোটের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ট্রাম্পের প্রধান বিরোধী হচ্ছে উনার নিজস্ব দল, রিপাবলিকান দল। উনার দলের বড় বড় নেতা যারা হিলারীকে ভোট দিচ্ছেন, তাদের মাঝে আছেন ২ বুশ প্রেসিডেন্ট। এছাড়া নিজ দলের বড় পরিচিত নেতা ম্যাককেইন ট্রাম্পকে ভোট দিচ্ছে না, দিচ্ছে না গত বারের পরাজিত মীট রমনি; প্রাইমারীতে পরাজিত প্রার্থীগণের মাঝে শুধু ১ জন ট্রাম্পকে ভোট দেয়ার ঘোষণা করেছেন, উনি হচ্ছেন ড: কার্সন।
হিলারীর পক্ষে ভোট চাচ্ছে প্রেসিডেন্ট ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামা; এটা হয়তো ওবামার সর্ব বৃহৎ একক ভুল; যদি ট্রাম্প জয়ী হয়, প্রথম পরাজিত হবে ওবামারা। হিলারীে জন্য ভোট চাচ্ছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট বাইডেন; বাইডেন একদিন খুবই ইমোশানেল হয়ে গিয়েছিল, তিনি ট্রাম্পের সাথে মারামারি করতে চেয়েছিলেন। হিলারীকে জিতিয়ে আনতে, উনার দলের সাথে যোগ দিয়েছে মিডিয়া ও আমেরিকার পুরো কর্পোরেশন গুলো ও স্বামী বিল।
ট্রাম্পের বিপক্ষে বড় ধরণের কোন ষড়যন্ত্র আবিস্কার করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে; তাদের হাতে যে মালমসলা নেই, তা নয়; তারা বুঝতে পারছে না যে, ট্যাবলেট এর পাশ্বক্রিয়া কি রকম ভয়ংকর হবে!
ট্রাম্প জিতলে, রাজনীতিবিদদের বিপক্ষে সাধারণ মানুষ জিতবে; কিন্তু দু:খের বিষয় হবে ওবামার পরাজয়; সাথে আরো জীবিত ৩ প্রেসিডেন্টের পরাজয় ঘটবে এতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

