
পাকিস্তান ও আফগানিস্তান থেকে হিন্দুরা পুরোপুরি বিতাড়িত হয়েছে; হিন্দুরা পুর্ব পাকিস্তান থেকে পালিয়েছে মুসলিম লীগের দখলের জ্বালায়; বাংলাদেশ থেকে কেন হিন্দুদের পালাতে হলো, পালাতে হচ্ছে; বা কেন এখন বাংলাদেশে হিন্দুদের টার্গেট করা হচ্ছে? বাংলাদেশের হিন্দুরা বাংগালী, পশ্চিম পাকিস্তানের হিন্দুরা বাংগালী ছিলো না; আফগানিস্তানের হিন্দুরা বাংগালী ছিলো না, ওরা ছিলো আফগান। পাকিস্তানীরা নিজের ধর্মের লোকদের মেরে ফেলতে একটুও ভয় পায় না, আফগানিস্তানেও অবস্হা একই রকম; ফলে, ঐসব দেশে, মাইনোরিটি, বিশেষ করে হিন্দুদের থাকার প্রশ্নই উঠে না।
আসলে, পাকিস্তান ও আফগানিস্তান থেকে মুসলমানরাও পালাচ্ছে অবশেষে। বাংলাদেশীরা দেশ থেকে হিন্দুদের তাড়াচ্ছে, আবার নিজেরা পালিয়ে যাচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা ও বৃটেনে; জঘন্য।
কিন্তু বাংগালীদের ইতিহাস এতো নির্মম ছিলো না পাক-ভারত উপ মহাদেশে; ১৯৪৭ সালে, ভারত বিভক্তির পর, বাংগালীদের মাঝে উৎখাতের রোগ দেখা দেয়, ১৯৬৫ সাল ছিল উৎখাতের উৎসব। ১৯৭১ সালে, পাকিস্তানী সেনাবাহিনী, রাজাকর, জামাত, ইসলামী ছাত্র সংঘ হিন্দুদের উপর প্রথম গণহত্যা চালায় শুধু মাত্র ধর্মের জন্য। '৭১ সালে গণহত্যা চালানো হয়েছে সব বাংগাীর উপর স্বাধীনতা চাওয়ায়; কিন্তু হিন্দুদের একমাত্র অপরাধ ছিল ধর্ম।
পাকিস্তানী সেনা বাহিনীর ভুতেরা কি বাংলাদেশে রয়ে গেছে? আমরা জানি, জামাত আছে, শিবির আছে, মোল্লা শফি আছে; কিন্তু ওরা তো মেজরিটি নয়, মেজরিটি তো সাধারণ বাংগালী; তারপরও কেন হিন্দুদের টার্গেট করা হচ্ছে?
আমার মনে হয়, মুসলমানদের 'সর্বযুগের অন্যায় ও লজ্জা'র পুনরাবৃতি করতে হবে বাংলাদেশে, চালু করতে হবে 'জিজিয়া কর'?
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



