somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয়: আওয়ামী লীগ ভাগ্যবান, ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মতো ভাগ্যবান

১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আওয়ামী লীগ ১৯৭০ সালে পাকিস্তানের সেন্ট্রাল ও পুর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার গঠনের জন্য ভোট পেয়েছিল; কিন্তু পাকিস্তানী মিলিটারী, পিপলস পার্টির ভুট্টো ও জামাত ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে বন্চিত করতে গিয়ে যুদ্ধ লাগায়ে দেয়; কিন্তু বাংগালীরা এই ৩ শক্তিকে পরাজিত করে নতুন দেশের জন্ম দেয়; আওয়ামী লীগ উহার মালিক হয় যায়।

মালিক হয়ে যায় বলছি এই কারণে যে, যুদ্ধটা করেছে 'জনতা', জয়ী হয়েছে জনতা; কিন্তু বিজয়টাকে আওয়ামী লীগ পকেটে ঢুকায়ে ফেলেছে, জনতার সাথে শেয়ার করেনি, যেভাবে শেয়ার করেছিল ফিদেল কাস্ট্রো, লেনিন, মাও; আওয়ামী লীগ বিজয়টাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মতো, বা নেপোলিয়নের মতো নিজেদের করে নিয়েছে।

যুদ্ধ শুরু করেছিল পাকিস্তানী মিলিটারী সরকার, ওরা জয়ী হলে দেশ ওরা চালাতো, হয়তো জামাতের সাথে ক্ষমতা শেয়ার করতো হয়তো; আমরা অনেকেই তিব্বতীতের মতো লাথি, উস্ঠা খেয়ে ভারতে বসবাস করতাম, এক সময় দুবাই কাতারে গিয়ে রা্তাঘাট পরিস্কার করতাম। যাক, বাংগালী শক্ত আছে, অস্ত্র হাতে নিয়ে লেগে গিয়েছিল।

যুদ্ধ শুরু হলে বাহিনী গঠন হয়ে যায়, আজকাল অস্ত্র পাওয়া যায়, সবই হয়েছে; একটা সরকার দরকার হয়, সেটা গঠিত হয়েছিল প্রবাসে; যেহেতু আওয়ামী লীগ নির্বাচিত দল ছিল, সেটা থেকে সরকার গঠন করেছিল, অন্য বিকল্পের দরকার হয়নি। যুদ্ধে সরকারের কানাকড়ি খরচ হয়নি, খরচ চালায়েছে রাশিয়া, ভারত ও অন্য সোস্যালিস্ট দেশগুলো। সরকারের লোকেরা কিছু পাকিস্তানী টাকা পয়সা নিয়ে গিয়েছিল, ওটা হয়তো সামান্য কাজে লেগেছিল।

বিজয়ের পর, রেসকোর্সে, পল্টনে, লালদীঘিতে বিজয় সভা হয়নি, বিজয়ের জন্য জনতাকে 'অভিনন্দনও' জানানো হয়নি, কোথায়ও বিজয় ভাষন হয়নি; যুদ্ধকালীন জরুরী ও সাময়িক সরকারই দেশের আসল সরকার হয়ে গেছে; এটা সঠিক হয়নি, ৯ মাসের যুদ্ধ বাংলাদেশে এক নতুন জনতার জন্ম দিয়েছিল, এক ভিন্ন জেনারেশনের জন্ম হয়েছিল, যারা অনেক কিছু হারায়ে, অনেক ত্যাগ স্বীকার করে দেশের জন্ম দিয়েছিল; এরা আরো অনেক বড় বড় ত্যাগ স্বীকার করার মতো পজিশনে ছিলেন, এদেরকে বিজয়ের অংশ করার দরকার ছিল।

এরা ৯ মাস বিনা বেতনে, বিনা খাবারে, বিনা ক্যানটনমেন্টে যুদ্ধ করে বিজয় এনেছিলেন, এরা জেনারেশনের মাঝে আরেক জেনারেশন, এঁরা আরো ৯ বছর বিনা বেতনে দেশ গড়তে পারতেন: এঁরা স্কুল বানাতে পারতেন, আদমজী চালাতে পারতেন, কৃষি ফার্ম বানায়ে দিতেন কৃষকদের, দরিদ্রদের পুড়ে যাওয়া ঘর তুলে দিতে পারতেন, রাস্তাঘাট গড়ে তুলতে পারতেন।

ইস্ট ইন্ডিয়া কোম্পানী ভারতে এসেছিল ব্যবসা করতে, শেষে কলোনীর মালিক হয়েগিয়েছিল; আওয়ামী লীগ ৫ বছরের সরকার গঠন করতে গিয়ে নতুন দেশের মালিক হয়ে যান; মালিক বলছি এই কারণে যে, উনারা বিজয়টাকে পকেটে ভরে ফেলেছেন।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
২৯টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×