somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিডিআর বাহিনীতে অফিসার ও সৈনিকদের মাঝে সম্পর্ক

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পাকিস্তান আমল থেকে, সীমান্ত পাহাদার বাহিনীর অফিসার ও সৈনিকদের মাঝে ভালো সম্পর্ক ছিলো না; পাকিস্তান আমলে, বাহিনীর নাম ছিল ইপিআর(ইস্ট পাকিস্তান রাইফেলস)। সৈনিকদের নিজস্ব অফিসার ছিলো না, পাকিস্তান মিলিটারী থেকে অফিসারেরা ডেপুটেশানে আসতো; কমান্ডিং'এ অন্য বাহিনী থেকে আসার ফলে, সৈনিক ও অফিসারদের মাঝে বিরাট একটা দুরত্ব আপনা থেকেই থাকতো; আবার ইপিআর বাহিনী মুল মিলিটারী বাহিনীর অংশ না হওয়ায়, অফিসারেরা হয়তো মানসিকভাবে ইপিআর'দের নীচু মানের বাহিনী হিসেবে গণ্য করতো। এই সমস্যা ব্যতিত আরো অনেক সমস্যা বিদ্যমান ছিলো।

একটা বাড়তি সমস্যা ছিলো, আইয়ুব খান ১৯৫৮ সালে পাকিস্তানের ক্ষমতা দখলে পর, পাকিস্তান মিলিটারীর অফিসারেরা মোটামুটি আচারে, ব্যবহারে ও স্বভাবে রাজ কুমারদের মতো ছিল; এটি শুধু ইপিআর'এর জন্য সমস্যা ছিলো না, পুরো জাতির জন্য সমস্যা ছিলো।

১৯৭১ সালে, মুক্তিযুদ্ধে ইপিআর বিশাল ভুমিকা রাখেন, খুবই বিশাল ভুমিকা; যুদ্ধের ৯ মাসে অফিসারেরা ও ইপিআর সৈনিকেরা প্রথমবার যুদ্ধের কমরেডে পরিণত হন। যুদ্ধশেষে, তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেব বিরাট ভুল করেন; বিজয়ী বাহিনীর মিলিটারী অংশকে দেশের মিলিটারী বানান, ইপিআর বাহীির সদস্যরা আবার বর্ডারে ফেরত যায়; এখানেই শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব নিজেদের পতনের বীজ বপন করেন। ৯ মাসের যুদ্ধ-ক্লান্ত জাতীয় বীরদের এই ক্ষুদ্র দায়িত্ব দেয়া ছিল ভয়ংকর নির্বুদ্ধিতার কাজ; এই বিজয়ী বাহিনীর বিশাল মনোভাবকে জাতি গঠণে ব্যবহার করার দরকার ছিলো; কমপক্ষে, বিজয়ী এই ভলনটিয়ার বাহিনীকে অবসরে যেতে দেয়ার দরকার ছিলো।

বাংলাদেশ সরকার, একশত ভাগ পাকিস্তানী আমলের মতো করে স্বাধীন দেশে আবারো বর্ডার বাহিনী চালু করেন; শুধু নাম বদলায়ে রাখা হলো বিডিয়ার; ফিরে এলো সেই পুরনো অফিসার-সৈনিক সমস্যা।

২০০০ সাল নাগাদ, মুক্তিযো্দ্ধা অফিসার ও মুক্তিযোদ্ধা ইপিআর সম্ভবত: বাহিনীতে থাকার কথা নয়; ২০০৯ সালে, বিডিআর বাহিনী ঠিক পাকিস্তানী ইপিআর বাহিনীর মতো; অফিসার ও সৈনিকদের মাঝে সমস্যা টাইম বোমার মতো বিস্ফোরণের জন্য অপেক্ষা করছিল; এই সমস্যা সমাধান করার দায়িত্ব কা'দের ছিলো, অফিসারদের, নাকি সৈনিকদের?

২০০৯ সালে, আমাদের মিলিটারীর কথা ভেবে দেখেন, তারা ২ বছর দেশ চালায়েছেন; সেই ২ বছরে দেশে যে বিশাল পরিবর্তন এসেছিল, তা বাংলাদেশের ইতিহাসে এক বিশাল অধ্যায়; এই অধ্যায়ের মাঝে বিডিআর'এর অফিসার-সৈনিক সমস্যা আরো বেড়েছে; অফিসারেরা সমস্যার ওজন বুঝতে সক্ষম হননি; কমপক্ষে, এই ভয়ানক সমস্যা থেকে উদ্ভুত কোন পরিস্হিতিকে মোকাবেলা করার জন্য কোন পদক্ষেপ নেননি, এটা ভয়ংকর ধরণের সামরিক ভুল।

মিলিটারী ট্রেনিং'এর সবচেয়ে বড় ট্রেনিং হলো 'বেঁচে থাকার' ট্রেনিং; একজন সৈনিককে বুঝতে হয়, এই প্রফেশানে এলে, মৃত্যু তার প্রতিদিনের সাথী; দেশ রক্ষা করতে মারতেও হতে পারে, মরতেও হতে পারে।

আজকের বিজেপি'র মাঝে আবারো সেই খারাপ সম্পর্ক ফিরে আসার কথা, এবং উহা আছে!
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২
৩৪টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×