somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষিতদের রাজনীতিতে অনীহা, জাতির জন্য বিপদ সংকেত

৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে যদি শেখ সাহেব বেঁচে থাকতেন, তিনি যদি রাজনীতি থেকে অবসর নিয়ে কোন সামাজিক কাজ-কর্মে ব্যস্ত থাকতেন; তারপর যদি দেখতেন যে, বেগম রওশন এরশাদ বাংলাদেশের সংসদে বিরোধী দলের নেত্রী; এই ঘটনা উনার মনে মর্মান্তিক হতাশার সৃস্টি করতো; রাজনীতির প্রতি উনার অনীহার সৃস্টি করার সমূহ সম্ভাবনা ছিল। ফালু বিপুল ভোটে জয়ী হওয়াতে, রাজনীতিতে কিছুটা সচেতন এমন হাজার হাজার মানুষের মাঝে রাজনৈতিক অনীহার সৃস্টি করেছে; এবং এদের মাঝে ড: কামালের মতো লোকও আছেন।

১৯৭৫ সালে, ক্যাপ্টেন মনসুর আলীর বাড়ী ঘেরাও করার সময়, জাসদের ৫০ জনের মতো কর্মী গুলিতে নিহত হয়; জাসদ কর্মীরা এ ধরণের কোন কিছু আশা করেনি; তারা জানতো পুলিশ বাধা দেবে, লাঠিপেটা করতে পারে; তারপরও ওদের ভরসা ছিল যে, তাদের পিতৃদল আওয়ামী লীগের নেতারা আছেন, দু:সময়ে সহানুভুতি পাবে; অনেকটা নিজের দলের মতো দলের সরকারের সময়, এত কর্মীর মৃত্যু দেখে অনেক নেতা-কর্মীর মাঝে রাজনীতির প্রতি অনীহা দেখা দেয়।

স্বাধীনতা বিরোধী ও হেফাজতের সামন্ত-যুগের রাজনৈতিক আচরণের বিপক্ষে অবস্হান-থাকা তরুণরা যখন সুন্দরবন এলাকা থেকে বিদ্যুত কেন্দ্র সরানোর জন্য অনুরোধ-উপরোধ করে মার খায়, তখন তারা রাজনীতির অর্থ খুঁজে পায় না; ক্রমেই তারা হতাশ হয়ে উঠেতে পারে!

১৯৭০ সালে, ৬ দফার পক্ষে ভোট দিয়ে মানুষ বিশালভাবে উৎসাহিত হয়; কিন্তু মানুষ যখন ১৯৭১ সালে ২রা মার্চ বুঝতে পারলো যে, পাকিস্তানী মিলিটারী শেখ সাহেবকে সরকার গঠন করতে দেবে না, অনেক মানুষ হতাশ হয়েছেন; যেই সংখ্যাক মানুষ হতাশ হয়েছেন, তার থেকে অনেক বেশী পরিমাণ মানুষ বিক্ষুব্ধ হয়েছিলেন, এবং সেখানে থেমে না গিয়ে পরবর্তী পদক্ষেপ নেন, সেই কারণেই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। যদি হতাশদের সংখ্যা বেশী হতো, বাংগালীরা ২রা মার্চের পর থেমে যেতো; রাজনৈতিক অনীহা জাতিকে নিস্তব্ধ করে দিতে পারে; সোমালিয়া, ইথিওপিয়া বা বার্মার মতো অবস্হা হয়ে যেতে পারে জাতির।

রাজনৈতিক অংগন কখনো খালি থাকে না, শিক্ষিতরা না থাকলে, সেই শুন্যস্হান পুর্ন করবে অর্ধ-শিক্ষিত ও অশিক্ষিতরা; সেই প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। শিক্ষিতদের সচেতন হতে হবে, অশিক্ষিতদের হাতে নিজের অধিকার ছেড়ে দেয়া হবে নিজের পরাজয় ও শিক্ষার অপমানের সমান।

সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×