
শেখ হাসিনা জিরো থেকে হিরো হয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে উনার কাছে শেখ সাহেবও রাজনীতির একজন বাচ্চা ছেলে, ও পাকী সমর্থিত মিলিটারীর রাজনৈতিক মেশিন অবশেষে পরাজিত; বিএনপি-জামাত, মিলিটারীর রাজনৈতিক-মেশিন মোামুটি বিকল। শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য দরকার ছিলো, না হয়, এইদেশে প্রেসিডেন্টকে হত্যা করে, হত্যার বিচারকে শাসনতান্ত্রিকভাবে বন্ধ করে, জাতির দুষ্ট অংশ মিষ্টি খাওয়া অব্যাহত রাখতো। দেশের প্রেসিডেন্টকে হত্যায় শারীরিকভাবে অংশ গ্রহন করে, কয়েকজন মিলিটারী অফিসার এই দেশে নিজের দল করে, এমপি হয়েছিল; দেশবাসীর যে অংশ এগুলোর সমর্থ করেছিল, তারা একার্থে এই দেশের নাগরিক হওয়ার যোগ্যতা হারায়েছিল।
বিএনপি দলটির গঠনও নির্বাচিত প্রেসিডেন্টের হত্যার ষড়যন্ত্রের বর্ধিত অংশ; দলটি বাংলাদেশের ক্যান্টনমেন্ট জন্ম নিয়েছে, শপথ ভেংগে মিলিটারীরা এই দল গঠন কাজ শুরু করেছিল: ডিজিএফআই, দেশের প্রশাসন, ব্যুরোক্রেটরা ও বাংলাদেশ যারা চাহেনী তাদের নিয়ে দলটি গঠন কাজ শুরু হয়েছিল; সেইদিক থেকে দলটি বে-আইনী।
দলটি ২০০১ সালে রাজারদের সরকারে স্হান দিয়ে জাতিকে অপমান করেছে, জাতির বিরুদ্ধে অপরাধ করেছে; ও আসামের "উলফাকে" ঢাকায় থাকতে দিয়ে, পার্বত্য চট্টগ্রামে ঘাঁটি করতে দিয়ে, ও তাদের সাথে অস্ত্র ব্যবসা করে জাতির বিপক্ষে বিশাল অপরাধ করেছে। দলটি ২০০৭ সালে ক্ষমতায় এসে গিয়েছিল প্রায়, বেগম জিয়া, তারেক জিয়া ও সাইফুর রহমানসহ ১৪ জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছিল; তারা ক্ষমতায় এলে, "উলফার" কারণে ভারত ভয়ংকর পদক্ষেপ নিতো, দেশের অবস্হা কি হতো বলা মুশকিল!
বিদেশী ষড়যন্ত্র ও ক্যানটনমেন্টে জন্ম নেয়া দলটিকে বিলুপ্ত করে, নিরপেক্ষ ভোট দেয়ার দরকার আছে; অন্য দল গঠিত হোক, জয়ী হোক; আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে; বিএনপি'র বিলুপ্তি ঘটলে, অন্য একটি দল সহজেই গঠিত হবে; সেখানে বিএনপি ও জামাতের চিহ্নিতদের রাজনীতি করতে না দিলে, দলটি দেশের মানুষের জন্য রাজনীতি করবে।
শেখ হাসিনা জিরো থেকে হিরো হয়েছেন, কিন্তু জাতি সামানুপাতিকভাবে হিরো হয়নি, হয়েছে সস্তা শ্রমিক, যারা জাতির সন্তান হিসেবে স্বদেশে ও বিদেশী কাজ করেও সন্মানী জীবনের অধিকারী হতে পারেননি; দেশে আওয়ামী লীগ থেকেও ভালোো দল হওয়ার মতো মানুষ আছেন, তাদেরকে সুযোগ দেয়া হোক, জাতির বিকাশের জন্য নিরপেক্ষ নির্বাচন দরকার, মিলিটারীর রাজনৈতিক মেশিনের চিহ্ন মুছে দেয়ার দরকার। নিরপেক্ষ নির্বাচন না হলে, ইতিহাসে শেখ হাসিনার বদনাম হবে, উনাকে কিছু সময়ের জন্য দরকার ছিলো; মনে হয়, উনি প্রয়োজনের বেশী সময় থেকে যাচ্ছেন!
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




