somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগিং জেনারেশনের সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগিং বাংলাদেশে এত বড় একটা বিবর্তন এনেছে যে, বাংলাদেশে ব্লগ দিবস পালন করা পর্যন্ত সম্ভব হচ্ছে না, এটা বড় মাপের পরিবর্তন; পাকিস্তানী আমলে, রেডিও ও মাইক আসার পর, ভয়ানক পরিস্হিতি ছিল কয়েক বছর; যারা রেডিও শুনতেন ও বিয়ে বাড়ীতে মাইক বাজাতেন, হুজুরেরা তাদের বাড়ীতে দাওয়াত নিতেন না, বিয়ে পড়াতে যেতেন না; রেডিওর মালিক ও মাইকে গান শোনার লোকদের খুবই নীচু চোখে দেখা হতো।

বাংলাদেশে কলেজ ও ইউনিভার্সিটি লেভেলে পড়ালেখার মান নীচের দিকে চলে যাওয়ার শুরু হয়েছিল দেশ স্বাধীন হওয়ার কিছুকাল পরেই; নকল করে পরীক্ষা দিতো সবাই; এখন প্রশ্নফাঁস করে পরীক্ষা দিচ্ছে, ক্লাশে না গিয়েও পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাচ্ছে। এসব কারণে, বাংলাদেশের গ্রাজুয়েটদের লেখার হাত ছিলো না, নিজকে প্রকাশ করার সামর্থ ছিলো না, লজিকের আগামাথা ছিলো না; কিছু লিখতে বা বলতে গেলে ঘুরে ফিরে গরুর রচনা হয়ে যেতো।

১৯৮০ সালের পরে লেখা, অনেক গল্প, উপন্যাস, কবিতা ছিল আবর্জনার মতো, অনেক প্রবন্ধ ছিল লেজ ও মাথাহীন; এমনকি ইউনিভার্সিটির শিক্ষকদের লেখাও ছিল এলেবেলে।

পড়ালেখার অবস্হা এখনো ভয়াবহ, ছাত্ররা পড়তে চাহে না, আড্ডা মারে, ফেসবুকে ভালোবাসা করে রাতভর, ইয়াবা খেয়ে ক্লাশে যায়; পরীক্ষার আগে ফাঁসকরা প্রশ্ন যোগাড়ে ব্যস্ত থাকে; তাদের আবার সৌভাগ্য, আমাদের নাহিদ সাহেব শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করছেন, ৬/৭ বছরে প্রশ্নফাঁস করা বন্দ্ধ করতে পারেননি; এসব জেনারেশনের লোকদের ভাবনাশক্তি সীমিত, লিখার হাত নেই, কথায় লজিক নেই।

যাক, ব্লগ মোটামুটি সবার জন্য একটা বড় সুযোগ করে দিয়েছে, লিখতে লিখতে লেখক হচ্ছেন, কমেন্ট করে নিজকে প্রকাশ করছেন; তর্ক করে লজিক্যাল হওয়ার চেস্টা করছেন; সবার সামনে তো দীর্ঘদিন আবোল তাবোল থাকা যায় না, চাপে পড়ে হলেও শিখছেন; অন্যদের দেখাদেখি নিজকেও ঘুচিয়ে নেয়ার চেস্টা করছেন, সমালোচনা ও ফিডব্যাক থেকে নিজকে রিফাইন করার সুযোগ পাচ্ছেন।

ব্লগিং এক নতুন জেনারেশনের জন্ম দিয়েছে; এঁরা ক্রমাগতভাবে নিজকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে রিফাইন করছেন, নতুন বিষয়সমুহ বুঝার চেষ্টা করছেন, শিখার চেষ্টা করছেন, নতুন ভাবনাসমুহ তুলে ধরার চেষ্টা করছেন; এঁদের ভাবনা এত আধুনিক যে, এরা ব্লগ দিবস পর্যন্ত পালন করতে পারছেন না; এটা বিশাল ব্যাপার!



সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:২১
৫০টি মন্তব্য ৫০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×