somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দরকার চাকুরী সৃষ্টির বাজেট, শিক্ষা বিস্তারের বাজেট, মুহিত ম্যাঁওপ্যাঁও

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুহিত কি বলেছেন, উনার ৪ লাখ ৬৮ হাজার কোটী টাকার বাজেটে কি পরিমাণ নতুন চাকুরীর সৃষ্টি হবে? বলেননি। মুহিত চাকুরী সৃষ্টি করতে জানেন না, ষ্টক-মার্কেট বুঝেন না, ব্যাংকিং খাতে আয় করার ফর্মুলা জানেন না, চোর ডাকাতদের ব্যাংকের মালিকানা দিয়েছেন; উনি তা'হলে কিসে দক্ষ? উনি আসলেই ম্যাঁওপ্যাঁও; ঘরের চাকর ছেলে পরিবারের বাজারের দায়িত্ব পেলে যা ঘটে, মুহিত তাই করছেন।

মুহিত সাহেব আসলে বড় ধরণের মিথ্যুকও, উনি জানেন যে, ৪ লাখ ৬৮ হাজার কোটী টাকা কখনো যোগাড় করা সম্ভব নয়, এত টাকা খরচ করাও সম্ভব নয়; ফলে তিনি সব সময় "বড় বাজেট" দিয়ে মিথ্যার চাষ করে আসছেন; আসলে, লোকটা আমাদের জাতীয় মিথাবাদী। ধরুন আপনি বেশ বড় মাপের ফাইন্যানসিয়াল গুরু, আপনার পক্ষে, ১ বছরের ভেতর ১ লাখ ৮০ হাজার কোটী টাকার নতুন প্রকল্প চালু করা সম্ভব? আপনার কি পরিমাণ দক্ষ লোকবল দরকার! সেক্রেটাররিয়েটের এইসব ঘোড়াগাধারা এত টাকার প্রকল্প ডিজাইন করতে পারবে?

আপনি যদি না পারেন, আপনি কি মনে করেন লোটাস কামাল তা পারবেন? উহা সামান্য একাউন্টটেন্ট, আজীবন ক্রিকেট ম্রিকেট নিয়ে ম্যাঁওপ্যাঁও করছেন; শেখ হাসিনা এসব অপদার্থকে জাতির স্নায়ুকেন্দ্রে বসায়ে দেন; কারণ, উনিো জানেন না কোন মিনিষ্ট্রিতে কি ধরণের দায়িত্ব। লোটাস কামাল মনে করেছে পরিকল্পনা করাটা এক ধরণের ক্রিকেট খেলা; দুনিয়ার যত ম্যাঁওপ্যাঁও!

মুহিত কি জানেন এই বছর কি পরিমাণ নতুন গ্রাজুয়েট বের হবে, কি পরিমাণ বেকার গ্রাজুয়েট চাকুরীর বাজারে আগের থেকেই আছে? আমি বিশ্বাস করি না, এসব ভাবনা উনার মাথায় কখনো ছিলো, কিংবা আছে!

উনি কি নাহিদকে বলতে পারবেন যে, আগামী ১০ বছরে দেশে কি ধরণের স্পেশালিষ্ট দরকার, দেশ কি ধরণের শিল্পায়নে যাবে, কি ধরণের টেকনোলোজী ব্যবহৃত হবে, কোন ধরণের পড়ালেখায় টাকা বিনিয়োগ করতে হবে? উনার ডামী মগজে এসব কখনো আসেনি, এখন আর এগুলোর সময় নেই।

সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×