somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় হয়েছে, শেখ হাসিনাকে হিংসার রাজনীতির অবসান ঘটাতে হবে

১০ ই জুন, ২০১৮ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


News Link

বেগম জিয়ার 'মাইল্ড ষ্ট্রোক' হয়েছিল বলে ভাবছেন বেগমজিয়ার ব্যক্তিগত চিকিৎসকেরা; বৈরি পরিবেশে ৭৩ বছর বয়সে এই ধরণের কিছু হওয়া খুবই সম্ভব। মাইল্ড স্ট্রোকের পর, প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে রেষ্ট খুবই দরকার; সাথে সাথে টেনশন কমিয়ে আনার পদক্ষেপ নেয়ার দরকার; না হয়, পুরোপুরি ষ্ট্রোক হবে কিছু সময়ের মাঝে। শারীরিক সমস্যা ও বয়সের দিক বিবেচনা করে, বেগম জিয়াকে উনার ঘরে ফিরে আসতে দেয়া উচিত; রিজভী মিজভী সাহেবদের কথা কানে না নিয়ে, বেগম জিয়ার ইচ্ছানুসারে উনার চিকিৎসা হওয়ার দরকার।

২০১৫ সাল থেকে যাঁরা ব্লগে আছেন, তাঁরা হয়তো লক্ষ্য করেছেন যে, আমার পোষ্টে (ক্যাচাল) ও মন্তব্য আমি বলতে চেয়েছিলাম যে, বেগম জিয়ার জেল হবে, কিংবা হওয়া উচিত! ২০১৫ সালের দিকে ব্লগে বেগম জিয়ার অনেক সমর্থক ছিলেন; তাঁরা আমাকে গণক ইত্যাদিও বলেছেন। আসলে, আমি গণক নই, আমি বেগম জিয়া ও শেখ হাসিনাকে আমার সীমিত বুঝার ক্ষমতার মাঝে পর্যবেক্ষণ করছিলাম। আমার কথায় কেহ উনাকে জেল দেয়নি, আমি ধরণা করছিলাম যে, উনার জেল হওয়ার সম্ভাবনা আছে।

বেগম জিয়া কিভাবে দেশ চালায়েছেন, সেটা মিলিটারী ও ব্যুরোক্রেটরা জানেন; সাধরণ মানুষের জানার কথা নয়; কারণ, তিনি জনগণকে কিছুই জানাতে চাননি কখনো। শিক্ষিতদের জানার কথা ছিলো, কিন্তু শিক্ষিতরা উনাকে বুঝতে পারেননি, কিংবা শিক্ষিতরা নিজদের বিদ্যাবুদ্ধিকে অসন্মান করে, বেগম জিয়াাকে রাজনীতিবিদ হিসেবে সমর্থন করেছেন, উনার কার্যক্রমের পক্ষে কথা বলেছেন; এতে সাধরণ মানুষ বিভ্রান্ত হয়েছেন।

বেগম জিয়ার দেশ চালানোর প্যাটার্ণ বুঝা সাধারণ মানুষের পক্ষে কষ্টকর হলেও, ড: এমাজুদ্দিন, ড: মঈন খান, ড: খোন্দকার মোশারফের মতো লোকদের কাছে পরিস্কার ছিলো; এঁরা এই ধরণের প্রশাসনের পক্ষে থেকে দেশের সাধরণ মানুষের ক্ষতি করেছেন; সাথে সাথে এরা বেগম জিয়ার পরিণতি অনুমান করতে অক্ষম হয়েছেন।

বেগম জিয়া যে, ১৫ই আগষ্টে কেক কেটে উনার জন্মদিন পালন করছেন, এবং শেখ হাসিনা যে, তার প্রতিবাদ করছে, সেটা কি ড: এমাজুদ্দিন, ড: মঈন খান, ড: খোন্দকার মোশারফেরা দেখেননি? লাখ লাখ তৃণমুল নেতারা বলেছেন, "কারো বাবার মৃত্যু দিবসের জন্য বাংলাদেশ থেমে থাকবে না" তৃণ মানে ঘাস; আসলে বাংলাদেশের তৃণমুলের নেতা মানেই ঘাস-খাওয়া নেতা: এদের মাথায় ঘাস, পেটেও ঘাস; কিন্তু ড: এমাজুদ্দিন, ড: মঈন খান, ড: খোন্দকার মোশারফেরা তো তৃণমুল নেতা ছিলো না।

যা হওয়ার তা হয়েছে; এখন শেখ হাসিনার উচিত, বেগম জিয়ার বয়স ও শারীরিক অবস্হার কারণে, অতীতের সবকিছু ভুলে উনাকে উনার ইচ্ছানুসারে নিজের বাড়ীতে থাকতে দেয়া; এবং রিজভী সাহেব, ড: এমাজুদ্দিন, ড: মঈন খান, ড: খোন্দকার মোশারফের মতো লোকদের উনার আশেপাশে আসতে না দেয়া।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৮ সকাল ৭:৩৮
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×