
এখন সিংগাপুরে রাত ১১টার কাছাকাছি; ট্রাম্প ও কোরিয়ার কিম জং উন সিংগাপুরে অবস্হান করছেন; কাল সকাল থেকে ২ জনের একান্ত মিটিং শুরু হবে; মিটিং'এর অগ্রগতির উপর নির্ভর করে, মিটিং ২/৩ দিনও হতে পারে, বা কালকেই শেষ হয়ে যেতে পারে। যদি মিটিং কম সময়ের জন্য স্হায়ী হয়, বাংলাদেশ ও এশিয়ার জন্য সামনে বিপদের আশংকা আছে, উত্তর কোরিয়া আক্রান্ত হতে পারে; মিটিং ২/৩ দিন স্হায়ী হলে, বুঝতে হবে, ট্রাম্প ও কিম জং কোন ধরণের সমঝোতায় পৌঁছাচ্ছেন।
পেন্টাগণ ট্রাম্পের এই ধরণের মিটিং কোনভাবেই পছন্দ করছে না; কংগ্রেস ও সিনেটও এই ধরণের মিটিং'এর পক্ষে নয়; তাদের মতে আমেরিকান প্রেসিডেন্ট কিমের মতো ডিক্টেটরের সাথে বসাই আমেরিকার জন্য অসন্মানজনক। কিন্তু ট্রামপের জন্য এই মিটিং খুবই দরকার, দেশের ভেতরে ট্রাম্পের যেই অবস্হা, তাকে কোরিয়ায় জিততেই হবে; হয়, কিমকে বুঝােয় সুঝায়ে এটমিক প্রোগ্রাম থেকে সরায়ে নিতে হবে, না হয়, আক্রমণ করে কিমকে ধ্বংস করতে হবে। ট্রাম্প ব্যবসায়ী মানুষ, সে কিমের সাথে যুদ্ধে যেতে চাইবে না; কারণ, সে তেল ও অস্ত্র ব্যবসায় কোনদিন বিনিয়োগ করেনি, তার ব্যবসা রিয়েল-ষ্টেট ডেভেলপমেন্ট ও বিনোদন, যা যুদ্ধের সময় বন্ধ হয়ে যায়।
উত্তর কোরিয়ার কিম ও দ: কোরিয়ার প্রেসিডেন্টের মাঝে কি কথা হয়েছে, বিশ্ব তা জানে না; তবে, কোরিয়ায় যুদ্ধ হলে, ২ কোরিয়ার মানুষ যে মরবে, সেটা নিয়ে নিশ্চয় আলোচনা হয়েছে; ফলে, কিম যুদ্ধে যেতে চাইবে না; তবে, সে নিজের রাজত্ব বজায় রেখে, আমেরিকার সাথে ভালো সম্পর্ক গড়তে চাইবে।
সমস্যা হবে, ট্রাম্প যদি শুরুতে 'নি:র্শতভাবে এটমিক অস্ত্র ধ্বংস করে প্রোগ্রাম বন্ধের চাপ' দেয়; কিম আমেরিকানদের বিশ্বাস করবে কিনা, কে জানে! কিম জানে, পেন্টাগণ ও ট্রাম্প একই মনোভাব পোষণ করে না, এবং ট্রাম্প কতদিন আছে সেটাও পরিস্কার নয়।
ট্রাম্প যদি আলোচনার মাধ্যমে কিমকে এটমিক প্রোগ্রাম থেকে না সরাতে পারে, পেন্টাগণ চাইবে ট্রাম্প শক্তি প্রয়োগ করুক; ট্রাম্পও সেটাকে লুফে নিতে পারে তখন। ট্রাম্প ও কিমের মাঝে প্রথম থেকেই সমস্যা দেখা দিলে, দ: কোরিয়া হয়তো চেষ্টা করবে সেই সমস্যার সমাধান করতে; কারণ, যুদ্ধ লাগলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে দ: কোরিয়া।
মিটিং ফলপ্রসু না হলে, আমেরিকা ও এশিয়া যুদ্ধের আশংকায় থাকবে, বিনিয়োগ ও উন্নয়নে ভাটা পড়বে; মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া ভয়ে থাকবে; আনবিক যুদ্ধ হলে, বিশ্ব থমকে যাবে দীর্ঘ সময়ের জন্য।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




