somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেসব সভায়, জে: জিয়া, বেগম জিয়া ও তারেক জিয়ার প্লাকার্ড থাকে, সেখানে ড: কামালের যাওয়া ঠিক নয়।

১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব, ২ জনেই, ড: কামাল হোসেনকে একজন তরুণ প্রফেশালে হিসেবে খুবই সন্মান করতেন, ভালোবাসতেন, এবং নতুন বাংলাদেশে সবচেয়ে দায়িত্বপুর্ণ ও সন্মানিত পদে কাজ করার সুযোগ দিয়েছিলেন; উনাকে জাতির সংবিধান রচনার কমিটির প্রধান করা হয়েছিলো, আইনমন্ত্রী ও বিদেশ মন্ত্রী করা হয়েছিলো। ড: কামালের উচিত এই ২ জন মানুষকে সন্মান দেখানো; উনাদের হত্যাকারীদের বেনেফিসারীদের দলকে সাহায্য করা উনার উচিত নয়।

শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের প্রতি ন্যুনতম কৃতজ্ঞতাবোধ প্রকাশের চিহ্ন হিসেবে, ড: কামালের উচিত, যেসব সভায় জেনারেল জিয়া, বেগম জিয়া ও তারেক জিয়ার প্লাকার্ড থাকে, সেসব সভায় না যাওয়া।

১৯৭১ সালে, ড: কামাল বাংলাদেশের একজন নবীন আইনজীবি ছিলেন, যাঁর কোন রাজনৈতিক পরিচায় ছিলো না; শেখ সাহেব, ইয়াহিয়ার মিটিং'এ যাবার সময় বিদেশে পড়ালেখা করা, স্যুট কোট টাই-পরা একজন বাংগালীকে ইয়াহিয়ার সামনে নিয়ে বসে, ইয়াহিয়াকে দেখাতে ছেয়েছিলেন যে, বাংগালীদের মাঝে স্মার্ট প্রফেসানেল আছে। ড: কামাল জানতো না, শেখ সাহেব কিভাবে ভোটে জিতেছেন, বাংগালী জাতীয়তাবাদ কোন লেভেলে আছে, বাংগালীরা কতটুকু শক্তিশালী; উনার কোন ধারণাই ছিলো না। ড: কামাল আওয়ামী লীগের কেহ ছিলো না, শেখ সাহেব উনাকে তাজুদ্দিন, মোল্লা জালাল, আবদুস সামাদ আজাদের সমপর্যায়ে স্হান করে দিয়েছিলেন আওয়ামী লীগে।

ড: কামাল বর্তমান বাংলাদেশের এলিট সমাজের লোক, উনি রাজনীতিবিদ নন; তবে, শেখের সংস্পর্শে থাকায়, উনি নিজকে রাজনীতিবিদ মনে করেন। তিনি কয়েক দেশের অপ্রয়োজনীয় সংবিধান দেখে, বাংলাদেশের জন্য পংগু এক সংবিধান কপিপেষ্ট করায়, অনেক উনাকে রাজনীতিবিদ মনে করেন; আসলে, উনি একজন ক্যাপিটেলিষ্ট মনোভাবের রিএ্যাকশনারী মানুষ যার কাছে টাকা আছে, আইনী বুদ্ধি আছে, কিন্তু জনহৈতিষী মন নেই।

ড: কামাল সাহেব বিএনপি'র পেছনে অকারণ সময় নষ্ট করছেন, উনার সাথে বিএনপি'র কোন বিষয়ে মিল নেই; দেশে দুষ্ট ধনীদের সংখ্যা বেড়েছে সম্প্রতি, ড: কামাল সাহেব এলিট ধরণের সরকার গঠন করে একটু নাম টাম করতে চান; কিন্তু দেশ সেই অবস্হায় নেই; উনাকে উনার উৎপত্তির স্হানে ফিরে যেতে হবে, তা'হলে যদি কিছু ঘটে।

উনাকে মনে রাখতে হবে যে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব উনাকে সন্মান করতেন ও ভালোবাসতেন; এবং '৭১'এর জেনারেশনের মানুষেরা এখনো জীবিত আছেন, উনার কার্যকলাপ পর্যবেকণ করছেন।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৮
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×