
আওয়ামী লীগ দলীয় মনোয়নের ফরম বিক্রয় করেছে ৪ হাজার ২৩টি; ফরম বিক্রয় করে আওয়ামী লীগের আয় হয়েছে ১২ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা; প্রতি সাংসদীয় সীটে গড়ে সাড়ে ১৩ জন দলীয় মনোয়ন প্রার্থী।
এই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, শেখ সাহেব, ১৯৭০ সালে কক্সবাজারে ভোটের মিটিং করতে গিয়ে, পয়সার অভাবে পার্টির সদস্যের বাড়ীতে উঠার কথা ছিল; এই কথা শুনে, কক্সবাজারের ততকালীন হোটেল সাইমন'এর মালিক শেখ সাহেবকে ১ রাত ফ্রি থাকতে দেন।
প্রতিটি সাংসদীয় এলাকায় ১ জন মনোয়ন পাবে, গড়ে ১২ জন আওয়ামী নেতা সেই প্রার্থীর বিরোধীতা করবে! এই প্রার্থীর জয়ের কোন সম্ভাবনা আছে?
সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে বরগুণায়, বর্তমান এমপি ব্যতিত, আরো ৫১ জন ফরম কিনেছে! এই ৫১ জন প্রত্যেকে কি ৩০ হাজার টাকা খরচ করে ফরম কিনেছে? অবশ্যই না, কেহ এদের টাকা দিয়েছে নিশ্চয়ই; এইভাবে, আওয়ামী লীগের ১ জন লোকের বিপক্ষে যদি নিজ দলের ৫১ জন নেতা জাতীয় বস্তু কাজ করে, উহার কি জয়ী হওয়ার কোন সম্ভাবনা আছে? ওখানে বিএনপি থেকে 'ফাতেমা'ও সহজে জয়ী হয়ে যাবেন!
প্রতি সাংসদীয় এলাকায় গড়ে সাড়ে ১৩ জন, এবং বরগুণায় ৫২ জন কেন দলীয় মনোয়নের জন্য ফরম কিনছেন? দেশের মানুষের জন্য আইন প্রনয়ন করতে, নাকি টাকশালের চাবি যোগাড় করতে? এটা কি কোন রাজনৈতিক দল, নাকি বেনিয়াদের কর্পোরেশন?
দলীয় মনোয়নের জন্য ফরম কেনার প্যাটার্ণ প্রমাণ করছে যে, এটা রাজনৈতিক দল নয়, এটা মোটামুটি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী, কর্পোরেশনের লোকেরা লটারীর টিকিট কিনেছে! শেখ হাসিনা প্রতি সাংসদীয় এলাকায় কতজনকে থামাবেন? বিদ্রোহী নেতাদের আক্রমণে এলাকার মানুষের কি অবস্হা হবে?
শেখ হাসিনা যদি প্রতি এলাকায় গড়ে ৬/৭ জন বিদ্রোহী প্রার্থীকে থামান, বাকী ৫/৬ জনের বিদ্রোহের কারণে, আওয়ামী লীগের প্রার্থীর ফেল করার সম্ভাবনা শতকরা ৬০ ভাগের বেশী।
শেখ হাসিনা কয়টি আসনে মনোয়ন চাইবেন আমি জানি না; সেইসব আসনেও গড়ে আরো সাড়ে ১২ জন থাকার কথা; ওরা হয়তো মনোয়ন চাইবে না; কিন্তু মনে মনে হলেও উনার বিরোধীতা করবে; ওরা ভয়ে ভোটের সময় হয়তো উনার বিপক্ষে যাবে না; তবে, ভোটটা উনাকে দেবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

