
দলীয় মনোয়নের জন্য, বেগম জিয়ার নামে ৩ টি ফরম কেনা হয়েছে, যিনি আসলে ভোটে দাঁড়ানোর যোগ্যতা হারায়েছেন; মরা-ঘোড়া বিক্রয় করে উনার দল ১৫ হাজার টাকা পেয়েছে; ফরম পুরণ করে, জমা দেয়ার সময় বেগম জিয়ার হয়ে কেহ আরো ৭৫ হাজার টাকা দেবে! এবার, বিএনপি টাকা পাচ্ছে বেগম জিয়া থেকে, আগে সবাই বেগম জিয়াকে টাকা দিতো; এবার ভোটের সময়, বেগম জিয়া হাজার কোটী আয় করতে পারতেন; জেলে গিয়ে উনার আমও গেছে ছালাও গেছে!
দলীয় মনোয়নের জন্য, সংসদের ৩০০ আসনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪ হাজার ৫৮০টি; প্রতি আসনে মনোনয়ন প্রত্যাশী গড়ে ১৫ জনেরও বেশ!৷ আওয়ামী লীগ বিক্রয় করেছে ৪ হাজার ২৩টি; প্রতি আসনে, ওদের গড় প্রার্থী হচ্ছে সাড়ে ১৩ জন। ২ দলেরই ফরমের মুল্য ৩০ হাজার টাকা; আওয়ামী লীগ ৩০ হাজার টাকা করে নিয়েছে নগদ; বিএনপি দেশের ব্যাংক স্টাইলে নিয়েছে, নগদ ৫ হাজার, জমা দেয়ার সময় ২৫ হাজার; জমা দিলে মনোয়নের জন্য ইন্টারভিউতে যেতে পারবে!
যদি সবাই ফরম জমা দেয়, বিএনপি প্রায় ১৪ কোটী টাকা পাবে; এখন নগদ পেয়েছে ২ কোটী ৩০ লাখ; আওয়ামী লীগ ১৩ কোটীর কাছাকাছি ন গদ পেয়ে গেছে! ৩০০ আসনে, আওয়ামী লগের গড়ে ১৩ জন, ও বিএনপি'র ১৪ জন প্রার্থী থাকলে, এগুলোকে কি রাজনৈতিক দল বলে মনে হয়? আসলে, বেগম জিয়া ও শেখ হাসিনার দল এরকমই, আপনারা এদের মাঝে বাস করছেন; এই দেশে যে, এখনো মানুষ টিকে আছে, এটা প্রকৃতির রহস্য ব্যতিত আর কিছু নয়!
ড: কামাল সাহেবের লেজ ধরে বিএনপি সংলাপে গেছে, এখন ৩০০ আসনের জন্য কি করে মনোয়ন ফরম বিক্রয় করছে? ড: কামাল, রব, মান্না, জামাত, কাদের সিদ্দিকীকে কি কোন সীট দেয়া হবে না? সেটার মীমাংসা হয়েছে, নাকি ড: কামাল ও বাকীরা ভুতের বেগার খাটছেন?
২ দলের প্রাথীর সংখ্যা, ফরমের মুল্য, ইত্যাদি বলছে যে, এগুলো আসলে রাজনীতিবিদ হতে পারে না, এগুলো দলও নয়; মির্জা ফখরুলের মত লোক কি করে, গড়ে ১৩ জনকে থামিয়ে মাত্র ১ জনকে মনোয়ন দেবেন; উনার দলের লোকেরা গত ভোট মিস করেছে, ৫ বছরে নতুন লোকজন ভোট করার জন্য তৈরি হয়েছে।
একা বেগম জিয়া যদি ৩ সীট নিয়ে যায়, এবং অবশেষে ভোটেই দাঁড়াতে না পারেন; সেটার হিসেব না করে যারা ফরম বিক্রয় করছে, তাদেরকে কেহ রাজনীতিবিদ বলবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

