
শেষমেষ, ব্লগে আমাকেই বেগম জিয়ার জন্য ভোট চাইতে হচ্ছে; হাতী মারা গেলেও কোটী টাকা মুল্য থাকে, বেগম জিয়া ১৭ বছরের জেল পেয়েও ৩ আসনের প্রার্থী হতে চাচ্ছেন। তবে, বাংলাদেশের রাজনীতি কোনভাবে হাতীর ব্যবসা হওয়ার কথা ছিলো না; বাংলাদেশের স্বাধীনতার জন্য হাতী ব্যবসায়ীরা ১ ফোঁটা রক্তও দেননি; পুরো স্বাধীনতা এসেছে দরিদ্রদের রক্তের বিনিময়ে: ইপিআর, বেংগল রেজিমেন্ট, চাষীর ছেলেরা যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন; সালমান রহমানরা যুদ্ধের সময় ছিলেন না, বেগম জিয়া কেন্টন্টনমেন্টে বসেছিলেন, প্রাণ কর্পোরেশনের মালিক পাকিদের পক্ষে যুদ্ধ করেছিলো, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলো। এখন বাংলাদেশ শতকরা ১৭.৪ হারে ধনী প্রসব করছে, ধনীরা ভোটের প্রার্থী, ১ জন আসল মুক্তিযোদ্ধা প্রাথী আছেন কিনা সন্দেহ!
রাজনীতি হলো কঠিন বিষয়, এখানে দরকার শিক্ষিত প্রফেশানেল, এখানে দরকার অনেক বড় কমনসেন্স! বেগম জিয়া ১৭ বছরের জেলের কয়েদি, আপনি উনাকে ৩ আসনে দলীয় মনোয়ন দেবেন? এটা একটা কমনসেন্স, আপনি দেবেন না! তা'হলে মির্জা ফখরুল কেন দিলো? কারণ, উনি রাজনীতির ভাঁড় ছাড়া অন্য কেহ নন, উনি জাতির সাথে জোক করছেন, জাতির কোর্টের সাথে জোক করছেন! যাক, মির্জা দিয়েছে, আপনিও হয়তো সাপোর্ট করেন, তাতে কিছু আসে যায় না, ইলেকশান কমিশন উনাকে প্রার্থী হতে দেবে না; ১৭ বছর জেলের আলাদা মুল্য আছে!
ব্যাংকের অনেক কেরানী ব্যাংকের ১০/২০ হাজার টাকা চুরি করে, ঘুষ খেয়ে ৯ বছরের বেশী জেল খাটছে, বেগম জিয়ার ব্যাপারে হলে, অনেক নাগরিক ইহাকে শেখ হাসিনার ইর্ষা বলতে চান; এসব লোকজন রাজনীতিবিদদের বিচার চান না, কিন্তু একজন পতিতার বিচার চান; এদের কারণে জাতির বিরাট অংশ কষ্ট করছে; এরা নিজেরা যে কষ্ট করছে না তা নয়, এরা বেগম জিয়া, সাকা চৌধুরীদের ভালো চেয়ে জীবনে শান্তি পান, আর নিজে কলুর বলদের মত ঘানি টানে!
বাংগালীদের শতকরা ৯৯ জন বিশ্বাস করেন যে, এমপি'দের উচিত এলাকার উন্নয়ন করা; আসলে, সেটা ভুল ধারণা, প্রতিটি এমপি'র দায়িত্ব হলো: পুরোজাতির ভালোর জন্য, সব নাগরিকের অধিকার সংরক্ষণ ও অধিকার বাড়ানোর জন্য আইন প্রনয়ন; নাগরিকদের শিক্ষা না থাকায়, কিংবা শিক্ষার মান কম হওয়ায়, তারা ভুল বস্তু চাহে সব সময়।
বেগম জিয়া ছিলেন স্বল্প শিক্ষিত মানুষ, উনি জানতেন না ব্যুরোক্রেটরা কি করছে, দেশ কে চালাচ্ছে, সাইফুর রহমান কি করে টাকার হিসেব করে, তারেক কিভাবে হাওয়া ভবন থেকে সরকার চালায়; উনি জানতেন না, কারা গ্রেনেড মারে, জর্জমিয়ার ব্যবসা কি! যাক তারপরও ৩৫ বছর বিএনপি'র সভাপতি ছিলেন, ৩ বার প্রাইম মিনিষ্টার হয়েছেন, এখন ১৭ বছরের জেল পেয়েও ৩ আসনে প্রার্থী; সব মিলে লিলিপুটিয়ান কাহিনী!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

