
আওয়ামী লীগ, বিএনপি-জামাত ও ঐক্যফ্রন্ট তাদের নির্বাচনী ইশতেহারে যা লিখেছেন, তা পড়ে, একটিভ ১০/১২ হাজার ব্লগারের ভোট দেয়ার সিদ্ধান্ত বদলে গেছে শুনলাম, সত্যি, নাকি ঠিক আগের মতো রয়ে গেছে? ব্লগার 'বিচার মানি তবে তাল গাছ আমার' প্রবাসে চাকুরী করেন; তিনি চাকুরী ফেলে নিজের বউ-বাচ্চার কাছে ফিরে এলে, উনি "বেকার" হয়ে যাবেন; কিন্তু সুখবর হলো, তিনি মির্জা ফখরুলের দেয়া "বেকার ভাতা" পাবেন। উনি ফিরে এলে, আওয়ামী লীগের 'গ্রামকে শহরে রূপান্তরিত করার' প্রজেক্টে চাকুরী পাবেন, কিংবা ২য় পদ্মাসেতুতে কাজ পাবেন, কিংবা ২য় স্যাটেলাইট পাঠানোর প্রজরক্টে কাজ পাবেন! সবচেয়ে, বড় সুযোগ দেবেন ড: কামাল সাহেব, তিনি এই ব্লগারকে "দেশের মালকানা ফেরত দেবেন"; একজন প্রবাসীর জন্য দেশের মালিকানা বড় ব্যাপার; সবাই জানেন তো, প্রবাসে যেতে অনেকে দেশের মালিকানা বিক্রয় করে যান, বাপের দেয়া বসতভিটা বিক্রয় করতে হয়, বউয়ের কানের সোনা বিক্রয় করতে হয়!
কয়েকজনে ভোটের উপর ছড়া লিখছেন, কবিতা লিখেছেন: গত সরকারের আমলে ৩৮০০০ হাজার খুনের কথা লিখছেন, ব্যাংক লুটের কথা লিখছেন, কোটী কোটী বেকারে কথা লিখছেন, শেয়ার বাজার লুটের কথা লিখছেন; এই ছড়া প্রকাশের পর, শেখ হাসিনা ১০/১২ হাজার ভোট হারায়েছেন আজকেই। আগামী ৯ দিন যদি এই ধরণের ছড়া চলতে থাকে, শেখ হাসিনা শেষ, ১০/১২ হাজার ভোটে হেরে যাবেন,, পদ্মাসেতুর যেই কয়টা পিলার দেখছেন, ওটাই পদ্মাসেতু, নাক-বোঁচারা দেশে চলে যাবে, ফখরুল সাহেব ওখানে পাকিস্তানী ইন্জিনিয়ারদের নিয়োগ দেবেন; শেখ হাসিনা নাজিম উদ্দিন রোডে বেগম জিয়ার রুমে বাস করবেন; বেকারেরা বংগ-বাজারে বিয়ের শাড়ী কেনার জন্য যাবে।
আমি ৩টি ইশতেহার মোটামুটি পড়েছি, আমাকে সিদ্ধান্ত নিতে হলে, ৩টা ইশতেহারের কোনটি টাকার অংকে সবচেয়ে বেশী দিচ্ছে, তা নির্ণয় করার জন্য আসলে একটা "আর্টিফিসিয়েলী ইন্টেলিজেন্ট" সফটওয়ার কিনতে হবে, যেটা আমাকে সাহায্য করবে কোনটাতে আমি বেশী লাভবান হবো; এই ধরণের সফটওয়ার তৈরি আছে, নাকি আমাকে ভারতের হায়দরাবাদ যেতে হবে? শুনছি, ওখানে যারা আগে নবাবদের ধোপা, নাপিত ছিলো, সবাই এখন আমেরিকার ষ্টক-মার্কেটের সব সফটওয়ার বানাচ্ছে! নাকি ব্লগারদের মাঝে কেহ আছেন, যিনি ৩/৪ দিনে জোড়াতালি দিয়ে, "ওয়েকা"র সাহায্য নিয়ে একটা সিদ্ধান্তে যেতে সাহায্য করতে পারেন?
বেহেশতে অগ্রিম সীট টিট দেয়ার কথা বলে কোন দল কি ইশতেহার ছেড়েছেন? দেশে ৪০ দলের মাঝে কিন্তু ইসলামী দলই বেশী! উনাদের তো এই ধরণের কিছু একটা প্রতিশ্রুতি দিতে টিতে হবে, না হয়, মানুষ উনাদের ভোট দেবেন কেন? কমপক্ষে, দোযখ থেকে রক্ষা পাবার জন্য একটা সুপারিশপত্র দেয়ার অংগিকার তো দিতে পারেন? ব্লগারদের মাঝে অনেক ভোট আছে, যেগুলো এইদিকে যাবার কথা।
যাকগে, ব্লগারেরা অনেক চিন্তাশীল মানুষ, ইশতেহার নিশ্চয় উনাদের সিদ্ধান্ত বদলায়ে দিয়েছে; অবস্হা নিশ্চয় গত সপ্তাহের মতো নেই: ব্লগার কলাবাগান, শাহিন৯৯, ঢাবিয়ান, আরোগ্য, বাক্য প্রবাস, ও ১০/১২ হাজার ব্লগার নতুন করে আবার সিদ্ধান্ত নিয়েছেন, মনে হয়! নাকি ইশতেহার কিছুই বদলায়নি?
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



