
এটি পার্লামেন্টের ভোট, এমপি নির্বাচিত হবেন, পুরো জাতির জন্য আইন প্রনয়ন করবেন এঁরা; পার্লামেন্টের ভোট যাকে ইচ্ছা তাকে দেয়া যায় না; কারণ, আপনি ভুল মানুষকে ভোট দিলে পুরোজাতি ক্ষতিগ্রস্ত হবে, এরা কোন এক এলাকার চেয়ারম্যান না: ঝিনাইদহ, চুয়াডাংগা, বাগমারার দুষ্ট চেয়ারম্যানরা চট্রগ্রামের লোকদের ক্ষতি করতে পারে না; কিন্তু পিরোজপুরের, বা নারায়নগন্জের এমপি'রা চট্রগ্রামের লোকদের, কুমিল্লার লোকদের ক্ষতি করে দেবে আইন করে, কিংবা আইন প্রনয়ন না করে; ফলে, সুষ্ঠু ভোটের চেয়ে, সঠিক কেন্ডিডেট অনেক অনেক গুরুত্বপুর্ণ বিষয়; অথবা, ২টি পরস্পরের পরিপুরক; একটাকে অন্যটা থেকে আলাদা করা যাবে না।
ড: কামাল সাহবে সংলাপের সময়, শেখ হাসিনার সাথে সুষ্ঠু ভোট নিয়ে ৭, নাকি ৮ দফা দাবী দিয়েছেন, উনি শুধু সুষ্টু ভোট চেয়েছেন; ভোট সুষ্টু হলে, শেখ হাসিনা নির্বাচিত হবেন; ভোট সুষ্ঠু না হলেও শেখ হাসিনা নির্বাচিত হবেন; যত সুষ্ঠু ভোট হোক না কেন, ডিম বেপারী খালেক, কিংবা হাজী সেলিমের সাথে ড: কামাল এই জীবনেও পাশ করতে পারবেন না; তা'হলে এসব দুষ্ট কেন্ডিডেটদের জন্য উনি কি মাথামুন্ডুর সুষ্টু ভোট চেয়েছেন?
এবারের ভোটে, ড: কামাল মরে গেলেও জয়ী হতেন না, সেটা নিশ্চিত জেনেই তিনি ভোটে দাঁড়াননি; তা'হলে একা সুষ্টু ভোট ধুয়ে কি তিনি পানি খেতে চেয়েছিলেন? উনার আসল সমস্যা হলো নষ্ট কেন্ডিডেটেরা; ইহা উনার বিখ্যাত মাথায় খেলেনি, উনি বেকুবী করেছেন!
ড: কামাল, ড: ইউনুস ও ড: মইন খান যদি একই সাংসদীয় এলাকায় ভোটে দাঁড়ান, এঁদের মাঝে ২ জন পরাজিত হলেও জাতি ক্ষতিগ্রস্ত হবে না; মোল্লা শফি সাহেব যদি শামীম ওসমান, কিংবা মির্জা আব্বাসকে পরাজিত করে জয়ী হন, জাতি কোনভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা নেই। গয়েস্বার রায়, আমান উল্লাহ আমান, কামাল মজুমদারের মাঝে যেটাই পাশ করুক জাতি ক্ষতিগ্রস্ত হবেই হবে।
উনি সুষ্টু কেন্ডিডেটের জন্য চাপ দিলে, জাতি উনার পাশে দাঁড়াতে পারতেন; সবাই শামীম ওসমান, হাজী সেলিম, কামাল মজুমদারকে চেনেন; সবাই আমান উল্লাহ আমান, জামাতের ২২ কেন্ডিডেটকে চেনেন; সবাই এরশাদ ও রওশনকে চেনেন; মানুষ এদেরকে চাহে না, এটা জোর দিয়ে বলা যেতো; শেখ হাসিনা ও জাতি শুনতো!
শেখ হাসিনা কখনো দাবী করেনি যে, শামীম ওসমান, ডিম বেপারী খালেক, হাজী সেলিম সেরা বাংগালী; কিন্তু তিনি দাবী করে আসছেন যে, ভোট সুষ্ট হচ্ছে ও হবে; কোনটা সহজ কাজ ছিলো ড: কামালের জন্য, সুষ্ঠু নির্বাচন আদায় করা, নাকি সঠিক কেন্ডিডেট দিতে বাধ্য করা? সঠিক কেন্ডিডেট দিতে বাধ্য করলে, ড: কামাল এবার নির্বাচিত হতেন, কিংবা শেখ হাসিনার সাথে পরাজিত হতেন, কিন্তু ডিম বেপারী খালেকের সাথে পরাজিত হতেন না।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



