
একটু আগে, সামুতে প্রবেশ করতেই ১ম পাতার শুরুতে চোখে পড়লো ব্লগার রাবেয়া রাহিমের সাময়িক পোষ্ট, উনি নিউইয়র্কের ব্লগারদের নিয়ে মিলনমেলা করা যায় কিনা, সেটার পক্ষে মতামত যাচাই করছেন; বুঝতে পারেন, আমি কতটুুকু আনন্দিত হলাম! মন্তব্য করলাম, আমি ভয়ংকরভাবে উৎসাহী; মন্ত্যটি প্রকাশিত হলো না, আমাকে উনি উনার পোষ্টে "ব্যান করেছেন"। মনে ভীষন কষ্ট পেলাম, ভয়ানকভাবে রাগান্বিত হলাম, চীৎকার করে অনেক কিছু বললাম; এখন একটু ভালো লাগছে।
এখন হাসছি, ভাগ্য ভালো যে, আমার স্ত্রী কাপড় ধোয়ার জন্য নীচে গেছেন, না'হয় এসব কথাগুলো শুনতেন। আমার স্ত্রী জানেন, আমি ব্লগে গালি টালী দিই; তবে, মুখে এই ধরণের হাউকাউ কিছু মোটামুটি বলি না; অল্পের জন্য বাঁচা গেলো।
গত ৪ বছরে আমাকে যাঁরা ব্যান করেছেন, আমার পর্যবেক্ষণ, তাঁদের অনেকেই ব্লগিং'এ তেমন ভালো করেননি পরে; এঁদের অনেকই আজকাল ব্লগিংও করেন না; এখানে আমার কোন কেরামতি নেই, বদদোয়াও লাগেনি; এঁরা আমাকে ব্যান করায়, ব্লগিং"এ উনাদের ভুলগুলো তেমন ধরা পড়েনি আর, একই ভুল বারবারই করেছেন; যাঁরা ভাইজান, দাদা, আপুমণি ডাকেন, তাঁরা ভুল নিয়ে মাথা ঘামান না; একই ধরণের ভুল পোষ্টে বারবার এলে, সেইসব ব্লগারদের পাঠক কমে যায়। আমার চোখে ভুল পড়লে, আমি সব সময় বলি; ভুল ধরাতে অনেকেই আমার উপর অনেক সময় বিরক্ত হয়েছেন, ক্ষেপেছেন; কিন্তু উনারা উপকৃত হয়েছেন!
রাবেয়া রাহিম মুলত: কবিতা লিখেন, এবং বেশ ভালোই লেখেন; আমি কিন্তু কবিতার পাঠক, নিজকে কবিতার খুবই বড় ধরনের পাঠক বলে মনে হয় আমার কাছে। তিনি কবিতার বাইরে, মাঝে মাঝে কিছু আজগুবি পোষ্টও দেন; আমি বরাবরই উনার কবিতায় মন্তব্য করতাম, আমার ধারণা থেকে। উনার আজগুবি ২/১ পোষ্টে কড়া মন্তব্য করায়, উনি আমাকে বেশ কয়েকবার কটু কথা বলেছেন; আমি জানি উনি নারী কবি; কোন নারীকে আমি কটু কথা বলি না, গালিও দিই না।
উনার আজকের পোষ্টে মন্তব্যটা প্রকাশ না হওয়ায় কয়েক মহুর্তের জন্য মনটা খারাপ হয়েছিলো; এই মহুর্তে মনের ভারটুকু ছুড়ে ফেলে দিয়েছি বাতাসে, রুমের বাতাস নিশ্চয় অনেক গরম হয়েছিলো; যাক, এখন ভালো লাগছে।
***** আমি উনার উদ্যোগে আছিই আছি *******************
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



