somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারদের একত্রিত হওয়া নিয়ে, ব্লগার রাবেয়া রাহিমের পোষ্টের সম্পুরক পোষ্ট

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগার রাবেয়া রাহিম একটা সাময়িক পোষ্ট দিয়েছেন: উনি জানতে চাচ্ছেন, নিউইয়র্কের ব্লগারেরা একত্রিত হয়ে কিছু সময় একত্রে কাটাতে পারেন কিনা! পোষ্ট দিয়ে উনি লা-পাত্তা, কমেন্টের উত্তরও দেননি এখনো। নিউইয়র্কে বসবাসরতদের মাঝে শুধু ব্লগার রাফা মন্তব্য করেছেন; আমি মন্তব্য করতে চেয়েছিলাম, সম্ভব হয়নি।

আমার জানা মতে, ব্লগার এলিয়ানা সিম্পসন, কলাবাগান-১, হাসান কালবৈশাখী, পাভেল, জেকব রায়হান( উনার সাথে আমি ও ব্লগার ভুমিহীন জমিদার খাওয়া দাওয়া করেছিলাম কয়েকবার, বিএনপি নেতা), একটা মেয়ে ব্লগার ছিলেন (আমার সাথে দেখা হয়েছিল কয়েকবার, আমাকে বাসায় দাওয়াত করে খাওয়াছেন) নিকটা মনে পড়ছে না; তবে, উনার স্বামী কালিফোর্নিয়ায় চাকুরী পাবার পর, উনারা চলে গেছেন। আরো একজন ব্লগার আছেন, আমি উনাকে চিনি, নাম জানি না, নিকটাও ভুলে গেছি, উনি আমাকে চিনেন না; সম্প্রতি উনি লিখছেন না; ইংল্যান্ড থেকে এসেছেন।

এর বাহিরে এখানে অনেক অনেক ব্লগার থাকার কথা; যাঁরা ট্রাইস্টেট এলাকায় আছেন, তাঁরা ব্লগার রাবেয়া রাহিমকে জানাতে পারেন; খুব সহজেই এই এলাকায় ২০/৩০ ব্লগার থাকার কথা। নিউইর্কে একত্রিত হওয়া খুবই সহজ, আসা যাওয়া কোন ব্যাপারই নয়, স্হান কোন ব্যাপার নয়।

ব্লগার ভুমিহীন জমিদার এক সময় নিউইয়র্কে ছিলেন; উনি মুক্তিযোদ্ধা, আমরা অনেক অনেকবার একত্রিত হয়েছি; এখন উনি টেক্সাসে; কিন্তু বললে চলে আসবেন।

ব্লগার ঢাবিয়ান মন্তব্য করেছেন যে, রাজনৈতিক কারণে, এখানকার ব্লগারেরা একত্রিত হতে পারবেন না; আমি ২/১ সপ্তাহ পরপর কিছু লোকের সাথে আড্ডা দেই, তাস খেলি; এঁদের মাঝে ২ জন ইন্জিনিয়ার বিএনপি'র সাপোর্টার, একজন ডাক্তার বিএনপি'র সাপোর্টার ও নেতা, একজন ব্যবসায়ী বিএনপি সাপোর্টার, ১ জন ব্যবসায়ী আওয়ামী লীগার, ১ জন কন্ট্রাক্টর বিএনপি'র লোক, আমি বিএনপি বিরোধী; আমরা একত্রিত হলে ৮/৯ ঘন্টা একত্রে সময় ব্যয় করি, ভয়ংকর তর্ক করি, অনেক খাওয়া দাওয়া করি; ১৫/১৬ বছরে একদিনও কোন অসুবিধা হয়নি।

ট্রাইষ্টেট এলাকার ব্লগারেরা আমাদের পপুলার কবি ব্লগার রাবেয়া রহিমার সাথে যোগাযোগ করুন; উনার পোষ্টে মন্তব্য করে উনাকে আপনাদের মনোভাব জানান।



সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১
৩২টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

×