
পুরো আওয়ামী লীগে নিজ গুণে শুধু শেখ হাসিনা জয়ী হন; উনি না চাইলে লতিফ সিদ্দিকী, ড: কামাল, তোফায়েল আহমেদ, কিংবা প্রেসিডেন্ট আবদুল হামিদ নিজের গুণে জয়ী হতে পারবেন না। তিনি জানেন, আওয়ামী লীগের এমপিরা উনার কারণে জয়ী হয়; তিনি সরকার গঠনে তাদেরকে মাত্র ১ বার ব্যবহার করেন; তারপর তারা সবাই ফ্রি; উনি জানেন ওরা এমপি হওয়ার যোগ্য নয়, কোন বিল আনার মত দক্ষ নয়, আইন তৈরির প্রসেস ওদের জানা নেই; তিনি বদির বউতিনি তাদেরকে তাদের ইচ্ছানুযায়ী ব্যবসা বাণিজ্য করতে দেন, চাঁদাবাজিতে বাধা দেন না; তিনি জানেন, এরা প্রায় সবাই দখলবাজিতে ও সুযোগ দখলে ওস্তাদ।
শেখ হাসিনা বিশ্বাস করেন যে, আওয়ামী এমপি'রা ধনী হওয়া খুবই দরকারী বিষয়; শেখ হাসিনা যেটুকু উন্নয়নের কথা বলেন, সেটুকু উন্নয়ন হয়েছে; তবে, এসব উন্নয়নের মালিকানা উনার দলের, বিএনপি- জামাতের কিংবা জাপার লোকদের দখলে, কিংবা ব্যবসায়ীদের দখলে।
মাদক সম্রাট বদির স্ত্রী থেকে শামীম ওসমান, মুহিত সাহেবের ভাই, তোফায়েল আহমেদ, হানিফ, কেহই কোনদিন বিল আনতে পারবে না; এমন কি ড: কামাল কোনদিন বিল আনেননি; ফলে, এমপি নির্বাচনের একটা মাত্র উদ্দেশ্য, সরকার গঠন ও শেখ হাসিনাকে প্রাইম মিনিষ্টার নির্বাচন।
শেখ হাসিনার ৩৮ বছরের ইতিহাসে, এবার তিনি বেশ দুর্বল অবস্হানে ছিলেন; তিনি জনবিস্ফোরণের আশংকায় ছিলেন; এবার শিক্ষিত সমাজ চাপ দিলে, ভালো কেন্ডিডেট দিতে তিনি বাধ্য হতেন। বিএনপি তার তলানীতে পড়া লোকদের ও জামাতের লোকদের কেন্ডিডেট করায়, শেখ হাসিনা সহজেই ভালো অবস্হানে চলে এসেছেন। বিএনপি পরাজিত হলে, বেশীরভাগ মানুষ মেনে নেবেন, অনেকই বিশ্বাস করবেন যে, জামাতকে নিয়ে ভোট করায় তারা ভোট হারায়েছে; ফলে, মানুষ বিষয়টি নিয়ে শেখ হাসিনাকে দোষারোপ করবে না। জামাত খুশী যে, তারা কেন্ডিডেট দিতে পেরেছে; ফলে, তাদের লোকেরা পরাজয় নিয়েই সুখী থাকবে।
পরাজয়ের পর, বিএনপি কয়েকদিন ম্যাঁওপ্যাঁও করে থেমে যাবে; তাদের কথায় মানুষ কর্ণপাত করবে না; তারা এসব বলে আসছে অনেকদিন থেকে। কিন্তু সাধারণ মানুষ পরাজিত হবে: তারা ভোট দিয়ে পরাজি্ত হবে, ভোট না দিয়েও পরাজিত হবে।
এবার সাধারণ মানুষের পরাজয়েও সাধারণ মানুষ খুশী থাকবে; কারণ, তারা ধরে নেবে, বিএনপি-জামাত পরাজিত হয়েছে, নিজেরা যে পরাজিত হয়েছে সেটা টের পাবে না, তাদের নিজেদের পরাজয় বুঝানোর মতো কোন নেতা, বা সংগঠন নেই। শিক্ষিতরা দেশের রাজনৈতিক পরিবেশ, সাধারণ মানুষের মনোভাব কাজে লাগিয়ে, ভালো কেন্ডিডেট দেয়ার জন্য শেখ হাসিনাকে চাপ দিতে পারতে্ন; কিন্তু তারা রিস্ক নেননি; কারণ, তাদের অবস্হানটা এমন যে, তারা ভোটে লাভবান না হলেও কোনভাবেই তেমন বেশী ক্ষতিগ্রস্ত হন না।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



